ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না শান্ত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না শান্ত।

কুঁচকির চোটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছেন না তিনি।

গত শনিবার (০৯ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়েছিলেন শান্ত। আফগানিস্তানের ইনিংসে ফিল্ডিং করার সময় কুঁচকিতে ব্যথা পান তিনি, সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে যেতে হয় তাকে। অধিনায়কের অনুপস্থিতিতে মেহেদী হাসান মিরাজ বাকিটা সময় দায়িত্ব পালন করেন। শান্তর চোটের জায়গায় এমআরআই করা হয়েছিল।

সোমবার (১১ নভেম্বর) তার রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি। রিপোর্ট দেখেই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলা হচ্ছে না শান্তর।
এদিকে পরীক্ষার ফল দেখে বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না তিনি।
দেবাশীষ বলেন, ‘আমরা দলীয় চিকিৎসকের রিপোর্ট এবং স্ক্যান রিপোর্ট হাতে পেয়েছি। সেখানে তার বাঁ কুঁচকিতে গ্রেড টু পর্যায়ের ইনজুরি ধরা পড়েছে। যেখান থেকে সেরে উঠতে বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে বেশ কিছুদিন সময় লাগবে। ফলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তার খেলা হবে না।  দুই সপ্তাহ পর আমরা আবার তার পরীক্ষা করব। সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি দেশে ফিরে সে তার পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবে।’
একদিন আগেই শান্তকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি। আগামী ২২ নভেম্বর স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়দের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ৩০ নভেম্বর সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল। শান্তর অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে পারেন মেহেদী হাসান মিরাজ।
ক্যারিবীয় সফরে  টেস্ট ছাড়াও সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
১৪০ বার পড়া হয়েছে