ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

টানা তিন শতকে টি-টোয়েন্টিতে তিলকের বিশ্বরেকর্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

টানা তিন শতকে টি-টোয়েন্টিতে তিলকের বিশ্বরেকর্ড।

দক্ষিণ আফ্রিকার পর সৈয়দ মুশতাক আলী ট্রফি; টি-টোয়েন্টিতে টানা তিন শতক হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের ব্যাটার তিলক বার্মা। স্বীকৃত টি-টোয়েন্টিতে এমন নজির নেই আর কোনো ব্যাটারের।

শনিবার (২৩ নভেম্বর) সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হায়দরাবাদের হয়ে মাত্র ৬৭ বল খেলে ১৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিলক।

আগের দুই সেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক ম্যাচে। গত ১৩ ও ১৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত দুটি শতক হাঁকান তিনি। প্রোটিয়াদের বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষ দুই ম্যাচে ১০৭ ও ১২০ রানে অপরাজিত ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য ভূমিকায় চার ম্যাচের সিরিজটি ৩-১ ব্যবধানে জিতেছে ভারত।
 
সব মিলিয়ে ব্যাট হাতে দারুণ সময় কাটছে তিলকের। টানা তিন শতকে বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি ভারতীয় হিসেবেও আরও একটি রেকর্ড গড়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটি এখন তিলকের। এর আগে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল শ্রেয়াস আইয়ারের। ২০১৯ সালে মুশতাক আলী ট্রফিতেই মুম্বাইয়ের হয়ে সিকিমের বিপক্ষে ৫৫ বলে ১৪৭ করেছিলেন তিনি।
 
তবে, টি-টোয়েন্টিতে একের পর এক ঝলক দেখালেও রোববার (২৪ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএলের নিলামে দেখা যাবে না তিলককে। কারণ ৮ কোটি রুপির বিনিময়ে তাকে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচ বারের চ্যাম্পিয়নরা রিটেইন না করলে হয়তো তাকে নিয়ে  ফ্র্যাঞ্জাইজিগুলোর মধ্যে নিলামে দেখা যেত হাড্ডাহাড্ডি লড়াই।
 
এদিকে তিলকের বিধ্বংসী ইনিংসের দিনে মুশতাক আলী ট্রফিতে ১৮০ রানের বিশাল জয় পেয়েছে হায়দরাবাদ। তাদের ২৪৮ রানের জবাব দিতে নেমে মাত্র ৬৯ রানে থেমেছে মেঘালয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
১৫৫ বার পড়া হয়েছে