ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

সালমানের পর বিষ্ণোইদের টার্গেট গায়ক বাদশা!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সালমানের পর বিষ্ণোইদের টার্গেট গায়ক বাদশা!

বলিউড ভাইজান সালমান খানের রাতের ঘুম হারাম করে দিয়েছিল লরেন্স বিষ্ণোই গ্যাং। একের পর এক হুমকি পেয়ে সালমানের পরিবারও খুব খারাপ সময় কাটাচ্ছিলেন। এবার বিষ্ণোইরা টার্গেট করল ভারতীয় র‌্যাপার বাদশার দিকে।

সোমবার (২৫ নভেম্বর) রাতে ভারতের চন্ডীগড়ে ভারতের জনপ্রিয় র‌্যাপার বাদশার একটি রেস্তোরাঁয় বোমা হামলার ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, দুই বাইক আরোহী রেস্তোরাঁ তথা পানশালার বাইরে বোমা ছুড়ে পালিয়ে যান। বাদশার ‘ডি’ ওরা’ নামের ওই রেস্তরাঁটি বেশ পরিচিত। সাত-আটজন কর্মী সেখানে কাজ করেন। কিন্তু ভোররাতে যখন বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন কেউ রেস্তোরাঁয় ছিলেন না। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে বিস্ফোরণের তীব্রতায় রেস্তোরাঁ-পানশালার জানলার কাচ ভেঙে চুরমার হয়ে গেছে। সংবাদসংস্থা এএনআইয়ের পক্ষ থেকে সেই ভিডিও শেয়ার করা হয়।

এ ঘটনার দায় স্বীকার করেছে বলিউডের ত্রাস বিষ্ণোই গ্যাং!
 
ভারতের একাধিক গণমাধ্যমে এমনটিই তথ্য এসেছে। বিষ্ণোই দলের গোল্ডি ব্রার এবং রোহিত গোডারা নাকি এই জোড়া বিস্ফোরণের নেপথ্যে তাদের যোগ স্বীকার করেছেন।

বর্তমানে আততায়ীদের হামলার আতঙ্কে কাটছে বলিউড। কৃষ্ণসার হরিণ হত্যার কারণে সালমান খানকে অনেকদিন ধরেই প্রাণনাশের হুমকি দিয়ে আছে লরেন্স বিষ্ণোইরা। এসবকে কেন্দ্র করেই প্রাণ গেছে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার। এছাড়াও সম্প্রতি একই কারণে খুন হয়েছেন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকি; যিনি ছিলেন সালমানের ঘনিষ্ঠজন।

গানের পাশাপাশি খাবারের ব্যবসার সঙ্গেও যুক্ত বাদশা। পাঞ্জাবের চণ্ডিগড়ে তার একাধিক রেস্তোরাঁ রয়েছে। সেখানে বাদশার ‘ডি’ওরা’ নামের রেস্তোরাঁয় বোমা হামলাটি হয়।
 
ঘটনাটির পর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। কিন্তু তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার আগেই বিষ্ণোই গ্যাং ঘটনার দায় স্বীকার করে নিয়েছে।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
২০৬ বার পড়া হয়েছে