ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চীন সফরে তাইওয়ানের বিরোধী নেত্রী, শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে একত্রীকরণে জোর Logo টেকনাফে মুরগির খামারে অভিযান, ৫ লাখ ইয়াবা উদ্ধার Logo বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী দিপালী Logo জাতীয় সংসদে পাস হলো ‘সাইবার সুরক্ষা বিল-২০২৬’, বাতিল আগের অধ্যাদেশ Logo জুন-জুলাইয়ে আসতে পারে ছাত্রদলের নতুন নেতৃত্ব, জোর লবিংয়ে পদপ্রত্যাশীরা Logo সংসদে আবারও বিরোধী দলের ওয়াকআউট Logo হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণহানি Logo স্কুল থেকে অচেতন ছাত্রী উদ্ধার: ধর্ষণের সন্দেহে দপ্তরি ও নৈশপ্রহরী আটক Logo দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন, পুনঃনির্বাচনের দাবি পরওয়ারের Logo হবিগঞ্জে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করল সেনাবাহিনী

ডার্ক লাভ স্টোরি বলবে ‘অন্ধকারের গান’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ডার্ক লাভ স্টোরি বলবে ‘অন্ধকারের গান’।

প্রেম, রোমান্স আর টানটান উত্তেজনার থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’। খুব শিগগিরই প্রকাশ হতে চলেছে ওটিটি প্লাটফর্মে।

নির্মাতা ভিকি জাভেদের এ ওয়েব সিরিজ এগিয়ে গেছে গ্রামের একটি সহজ সরল পরিবারকে কেন্দ্র করে। সিনেমার গল্প এগিয়ে যাবে মকুল, তার স্ত্রী রুমালি ও তার মাকে কেন্দ্র করে।

সিনেমায় দেখা যাবে শহরে কাজের খোঁজে এসে এক মেয়ের প্রেমে পড়ে মুকুল। তারপর তাকে বিয়ে করার খেয়ালে মেতে থাকে। এতে করে গ্রামে থাকা পরিবারকে টাকা পাঠানোর পরিমাণ কমিয়ে দিতে শুরু করে মুকুল।

মুকুল ধীরে ধীরে বাড়িতে আসাও বন্ধ করে দেন। স্বামীর এমন অবহেলায় এক সময় রুমালিও জড়িয়ে পড়ে অনৈতিক কাজে। এদিকে প্রভাবশালী ইদ্রিস আলীর প্রলোভনে পাপের পথে পা বাড়ান মুকুল। শেষে তাদের কী পরিণতি হবে সে গল্পই বলবে ‘অন্ধকারের গান’।

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে নির্মাতা ভিকি বলেন, আমি সাধারণত শহরকেন্দ্রিক সিনেমা করি। তবে‘অন্ধকারের গান’-এ শহরের সঙ্গে গ্রামীণ পটভূমি যোগ হয়েছে। সম্পর্কের এ গল্পে পুরো সময়টাই থ্রিলার আর সাসপেন্স পাবেন দর্শক। তাই এ ওয়েব ফিল্মকে ডার্ক লাভ স্টোরি বলা যায়।

এ সিনেমায় নির্মাতা ভিকির সাথে প্রথম কাজ করেছেন মোশাররফ করিম। সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে আরও রয়েছেন জাকিয়া বারী মম, আবুল হায়াত, মনিরা মিঠু, শাহনাজ সুমি। সব অভিনয়শিল্পীরাই এ সিনেমায় রহস্যময় সব চরিত্রে ধরা দিয়েছেন।

থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘অন্ধকারের গান’ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে। ওয়েব ফিল্মটি চলতি মাসের শেষ দিকে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে নির্মাতা ভিকি জাভেদের।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
১৬৫ বার পড়া হয়েছে