ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo নরসিংদীর রায়পুরায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত Logo ধর্মের নামে রাজনীতিতে সহিংসতা ও ফ্যাসিবাদী প্রবণতার অভিযোগ বিএনপির Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়েছে কাতার। রোববার (২২ ডিসেম্বর) ফাইনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে শ্রমিকদের জোর করে কাজ করানো নিয়ে ইইউ এর কঠোর আইনের বিষয়ে প্রশ্ন উঠলে এ কথা বলেন দেশটির জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কঠোর শ্রম আইনের বিরুদ্ধে এবার দৃঢ় গলায় অসন্তোষ ব্যক্ত করেছেন কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল কাবি।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধ করার হুমকি দিয়ে তিনি বলেন, শ্রমিকদের জোর করে কাজ করানো ও পরিবেশগত ক্ষতি মোকাবিলায় প্রণীত নতুন আইন প্রয়োগ করা হলে এমন পদক্ষেপ নেবে দেশটি।
 
চলতি বছর ইউরোপীয় ইউনিয়নে কর্পোরেট সাসটেইনেবিলিটি ডিউ ডিলিজেন্স নামে একটি আইন পাস হয়। এই আইন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নে কর্মরত প্রতিষ্ঠানগুলোতে শ্রম আইনের লঙ্ঘন করলে তাদের গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। যা হবে প্রতিষ্ঠানটির বার্ষিক লাভের ৫ শতাংশ।
 
তবে, এই আইনের ঘোর বিরোধিতা করছে কাতার। তাদের মতে, দেশটির জ্বালানির পাঁচ শতাংশ জরিমানা দেয়া মানে কাতারের রাজস্ব থেকে ৫ শতাংশ চলে যাওয়া। আর এতো বড় অঙ্কের অর্থ হারাতে রাজি নন তারা। কাতার প্রশাসনের মতে, ইইউ এর উচিত এই আইনটি পর্যালোচনা করা।
 
বিশ্বের শীর্ষস্থানীয় তরল গ্যাস রফতানিকারক দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে কাতার। এ অবস্থায় কাতার যদি গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তবে বিপাকে পড়বে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এছাড়া, অন্যান্য জ্বালানি রফতানিকারী দেশগুলোর জন্যও এটি নজির হয়ে থাকবে। যা ইইউ এর আরোপিত আইনকে হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
১৩৬ বার পড়া হয়েছে