ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

নিজের ভবিষ্যত পরিকল্পনা জানালেন পূজা চেরি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নিজের ভবিষ্যত পরিকল্পনা জানালেন পূজা চেরি।

রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয়তা পেয়েছেন ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। ক্যারিয়ারে বেশ কয়েকবার জড়িয়েছেন প্রেমের গুঞ্জনে। এ কারণে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যত পরিকল্পনা জানিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রী।

তরুণ প্রজন্মের অভিনেত্রী পূজা অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ মুক্তি পেতে চলেছে নতুন বছরেই। ২০২৫ সালের ২ জানুয়ারি মুক্তি পাওয়া এ সিরিজ নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেন পূজা। ভক্তদের জানান আগামীর পরিকল্পনাও।

সাক্ষাৎকারে পূজা বলেন, সব মাধ্যমেই কাজ করেছি। শুধু ওয়েব সিরিজটাই বাদ ছিল। অনেক দিন ধরেই ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব পাচ্ছিলাম। তবে গল্প আর আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়ায় কাজ করতে পারিনি।
 
পূজা আরও বলেন, আমার প্রথম সিনেমা ‘পোড়ামন ২’-র পরিচালক ছিলেন রায়হান রাফি। প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’-র পরিচালকও তিনি। তাছাড়া ওয়েব সিরিজটির অভিনয়শিল্পীরাও গুণী। যে কারণে এ ওয়েব সিরিজে অভিনয় করার লোভ কাজ করেছে।
 
আলাপচারিতায় এক পর্যায় অভিনেত্রীর প্রেম জীবন সম্পর্কে জানতে চাইলে পূজা বলেন, প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন। তাই আমি সব সময় প্রেমের মধ্যে থাকতে পছন্দ করি। তবে প্রেম কিন্তু কাজের ক্ষতিও করে। তাই আমার কাছে প্রথমে কাজ, পরে প্রেম।
 
পূজা আরও বলেন, কাজই আমার প্রথম প্রেম। তাই আপাতত অন্য কিছু নিয়ে ভাবছি না। ভবিষ্যত পরিকল্পনা হিসেবে বলবো, কাজকে ভালোবেসে নিজেকে আরও শক্ত অবস্থানে দেখতে চাই। আমি কারো মতো হতে চাই না। বরং নিজের অভিনয় গুণ আরও বাড়িয়ে তুলতে চাই।  

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে