ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মা-বোনের প্রতি অসম্মানকারীদের কাছ থেকে দেশের উন্নয়ন সম্ভব নয়: তারেক রহমান Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক

ভারত-পাকিস্তান থেকে ১ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, ব্যয় কত?

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ভারত-পাকিস্তান থেকে ১ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, ব্যয় কত?

ভারত ও পাকিস্তান থেকে মোট এক লাখ মেট্রিক টন চাল কিনবে সরকার। এতে মোট ব্যয় হবে ৫৮১ কোটি ৪১ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবে অনুমোদন দেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, পাকিস্তান থেকে জি টু জি পর্যায়ে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এ চাল কেনা হবে ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি) থেকে।

এতে ব্যয় হবে ৩০৪ কোটি ৩৯ লাখ টাকা (সিডি ভ্যাট ব্যতীত)। প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৯৯ মার্কিন ডলার। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।
 
এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের মের্সাস গুরুদিও এক্সপোর্ট করপোরেশন প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-৬ এর আওতায় ৫০ হাজার মেট্রিকটন নন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে।
প্রতি মেট্রিক টনের মূল্য ধরা হয়েছে ৪৫৪.১৪ মার্কিন ডলার। এতে ব্যয় হবে ২৭৭ কোটি ২ লাখ ৫৪ হাজার টাকা। খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে এই চাল আমদানির অনুমতি দেয়া হয়েছে।

এছাড়া বৈঠকে চিনি, এলএনজি, সয়াবিন তেল, পাম তেল ও মসুর ডাল আমদানির অনুমতি দিয়েছে সরকার।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
১২৭ বার পড়া হয়েছে