ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মোস্তাফিজের হাঁটুর চোট নিয়ে আপডেট Logo হামলার ঠিক আগে কক্ষ ছাড়ায় অল্পের জন্য রক্ষা পান মোজতবা খামেনি Logo ঈদে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের প্রাণহানি Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প

নুরি শাহিনকে ছাঁটাই করলো বরুশিয়া ডর্টমুন্ড

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

নুরি শাহিনকে ছাঁটাই করলো বরুশিয়া ডর্টমুন্ড।

টানা চার হারের পর চাকরি হারালেন বরুশিয়া ডর্টমুন্ডের তুর্কি কোচ নুরি শাহিন। মঙ্গলবার (২১ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বোলোগনার বিপক্ষে হারের পর তাকে ছাঁটাই করলো ক্লাব কর্তৃপক্ষ।

বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বরুশিয়া ডর্টমুন্ড। জার্মান বুন্দেস লিগায় একে একে তিন হারে টেবিলের দশে নেমে গেছে দলটি। তাতে আস্থা হারানো শুরু করেন নুরি শাহিন। চাকরি বাঁচানোর যতটুকু সুযোগ ছিল সেটি নস্যাৎ হলো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে।

মঙ্গলবার ইতালিয়ান ক্লাব বোলোগনার কাছে ২-১ গোলে হারের পর তার উপর আর ভরসা রাখতে পারেনি ডর্টমুন্ড কর্তৃপক্ষ। পরের দিনই শাহিনের সঙ্গে সম্পর্কের ইতি টানার ঘোষণা দেয় জার্মান ক্লাবটি।
 
তেরজিচের পদত্যাগের পর গত বছরের জুলাইয়ে ডর্টমুন্ডের দায়িত্ব পান শাহিন। তবে সাত মাসের বেশি স্থায়ী হলো না ৩৬ বছর বয়সি এ কোচের।
 
এ সাত মাসে শাহিনের ডর্টমুন্ড যাত্রাটাও খুব একটা সুখকর ছিল না। জার্মান ক্লাবটির হয়ে ২৭ ম্যাচে ডাগআউট সামলেছেন তিনি। এর মধ্যে ১২ জয়ের বিপরীতে ১১টি ম্যাচেই হেরেছে ডর্টমুন্ড। বাকি ৪ ম্যাচ ড্র হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫২:১১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
১৯০ বার পড়া হয়েছে