ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

মানসে-জাকিরের ব্যাটে দারুণ শুরুর পরও ভালো পুঁজি পেল না সিলেট

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মানসে-জাকিরের ব্যাটে দারুণ শুরুর পরও ভালো পুঁজি পেল না সিলেট।

জর্জ মানসে ও জাকির হাসান যেভাবে শুরু করেছিলেন, তাতে দুইশ ছাড়ানো সংগ্রহের আভাস মিলেছিল। কিন্তু তাদের বিদায়ের পর বাকিদের ব্যর্থতায় ভালো পুঁজি তুলতে পারেনি সিলেট স্ট্রাইকার্স।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২
রান সংগ্রহ করেছে সিলেট। দলের পক্ষে মানসে সর্বোচ্চ ৫৮ আর জাকির ৪৪ রান করেন।

ঢাকায় ফেরার আগে প্লে অফের দৌড়ে থাকতে চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো বেশ গুরুত্বপূর্ণ দুদলের জন্যই। তুলনা করলে অবশ্য সিলেটের জন্য শুধু গুরুত্বপূর্ণ-ই নয়, আবশ্যকও। এক দল তলানিতে আর অন্যদল নিচের দিক থেকে দ্বিতীয়।
 
এমন সমীকরণে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় তারা। দলের খাতায় ১ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন ব্যক্তিগত রানের খাতা না খোলা রনি তালুকদার। তবে দ্বিতীয় উইকেটে দারুণ প্রতিরোধ গড়ে তোলেন জর্জ মানসে ও জাকির হাসান। দুজনের দাপটে ব্যাটিংয়ে পাওয়ার প্লে মধ্যেই ৫৮ রান তুলে নেয় সিলেট। তাতে আভাস মিলছিল বড় সংগ্রহের।
 
অষ্টম ওভারে দলীয় ৭৫ রানে মানসে আউট হন। ৩২ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৫৮ রান আসে তার ব্যাট থেকে। স্কটিশ ব্যাটারের বিদায়ের পর ক্রিজের আধিপত্য ধরে রেখেছিলেন জাকির হাসান। তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন কাদিম অ্যালেয়নে (৯) ও জাকের আলী (৮)। ১৫তম ওভারে ইনসাইড এজ হয়ে জাকিরও বোল্ড হলে সিলেটের বড় সংগ্রহের আশা ক্ষীণ হয়ে যায়। ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন জাকির। শেষদিকে সুমন খানের ৫ বলে ১২ রানের ইনিংসে কোনো রকম দেড়শ তোলে সিলেট। চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে এ পুঁজি নিয়ে জয় তোলাটা বেশি চ্যালেঞ্জিং হবে সিলেটের জন্য।
 
খুলনার হয়ে এদিন ২টি করে উইকেট তুলে নেন আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান ইরশাদ।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে