ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

বার্সার আঁতুড়ঘরে সৌদি ক্লাবের হানা!

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বার্সার আঁতুড়ঘরে সৌদি ক্লাবের হানা!

শীতকালীন দলবদল উইন্ডোর আর খুব বেশি সময় বাকি নেই। দলগুলো তাদের প্রয়োজন অনুযায়ী মৌসুমের বাকি সময়টার জন্য খেলোয়াড় দলে ভেড়াচ্ছে। সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদ এবার হানা দিচ্ছে বার্সেলোনার আঁতুড়ঘরে। বার্সেলোনার তরুণ মিডফিল্ডারকে দলে ভেড়াতে চায় করিম বেনজেমা-এনগোলো কান্তের দল।

বার্সেলোনার একাডেমি লা মেসিয়া বিখ্যাত তরুণ প্রতিভা তুলে আনার জন্য। লিওনেল মেসি, জাভি হার্নান্দেজ, আন্দ্রেইস ইনিয়েস্তা থেকে শুরু করে হালের লামিনে ইয়ামালরা এই একাডেমি থেকেই উঠে এসেছেন। সেই লা মাসিয়ারই দুর্দান্ত প্রতিভা উনাই হার্নান্দেজকে দলে ভেড়াতে চায় আল ইত্তিহাদ। সৌদি প্রো লিগের সাবেক চ্যাম্পিয়নরা এরই মধ্যে এই ২০ বছর বয়সীর জন্য বার্সেলোনাকে প্রস্তাবও পাঠিয়েছে।

লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা ২০ বছর বয়সী উনাই হার্নান্দেজ এখন খেলছেন বার্সেলোনা অ্যাতলেটিক বা বার্সেলোনার বি দলে। স্পেনের ফুটবলের তৃতীয় স্তরে খেলা দলটার অধিনায়কও তিনিই। সেই হার্নান্দেজকে দলে ভেড়াতে ৪ থেকে ৫ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আল ইত্তিহাদ। এই মুহূর্তে দুই ক্লাব দর কষাকষি চালালেও স্পেনের সংবাদমাধ্যমগুলোর দাবি, এই মাস শেষ হওয়ার আগেই হার্নান্দেজ নতুন গন্তব্যে পাড়ি জমাবেন।

তবে শুধু হার্নান্দেজই নন, সৌদি ক্লাবের নজর পড়েছে লা মাসিয়ার আরও দুই প্রতিভার ওপর। স্পোর্তের দাবি অনুযায়ী, বার্সেলোনার এই দুই তরুণ তুর্কি হলেন পাউ প্রিম এবং আর্নাউ প্রাদাস। বার্সেলোনা বি’র সঙ্গে চলতি বছরেই এই দুজনের চুক্তির মেয়াদ শেষ হবে।

প্রতিবেদন অনুযায়ী, প্রিম এরই মধ্যে সৌদি ক্লাবের সঙ্গে আলাপ শুরু করেছেন। আল কাদসিয়ার ম্যানেজার মিকেল গঞ্জালেস এই তরুণ প্রতিভাকে দলে চান। বার্সেলোনা বি’র কোচ আলবার্ট সানচেজ তাকে এরই মধ্যে ম্যাচ ডে’র স্কোয়াড থেকেও বাদ দিয়েছেন। ৩০ জুন ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার।

প্রিমের সামনে বেলজিয়ামের ক্লাবের প্রস্তাব থাকলেও সৌদি ক্লাবের কাছ থেকে পাওয়া প্রস্তাব আরও লোভনীয় হওয়ায় ইউরোপ ছাড়তে আগ্রহী তিনি। অন্যদিকে প্রাদাস ক্লাবে থাকতে আগ্রহী হলেও কাতালান ক্লাবটি তাকে এখন পর্যন্ত নতুন চুক্তির প্রস্তাব দেয়নি। এই ১৮ বছর বয়সী এই মৌসুমে উয়েফা ইউথ লিগে ৩ গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
১৪৭ বার পড়া হয়েছে