ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

জিডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে গৃহস্থালী কাজের অবদান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

রুমা আক্তার, যার ব্যস্ততা শুরু হয় ভোরের আলো ফোটার আগ থেকেই। রাজধানীর এই বাসিন্দা তিন বেলা নিজেই রান্না করে একটি হোটেল চালান। স্বামী সহযোগিতা করলেও মূল কাজ করেন এই নারী। আয়ের অর্থে চলে সংসার, তিন সন্তানের লেখাপড়া।

রাজধানীর সবচেয়ে বড় বস্তি কড়াইলের বেশিরভাগ নারীই গৃহকর্মে নিয়োজিত। সকালে থেকে রাত পর্যন্ত চলে তাদের কাজ। মাসে একেকজনের আয় হয় ৮ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত।

গৃহকর্মে নারীদের এই অংশগ্রহণ বাড়ছে। তবে, অর্থনীতিতে এই কাজের নেই স্বীকৃতি। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) এক গবেষণা বলছে, গৃহস্থালি কাজে দেশের নারীরা বছরে ব্যয় করছেন প্রায় ১৭ হাজার ঘণ্টা। আর্থিক মূল্যও বড়, প্রায় আড়াই লাখ কোটি টাকা। যা যোগ করলে বড় হবে জিডিপি।

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এক্ষেত্রে আমরা বিষয়টিকে আনপেইড কেয়ার ওয়ার্ক বলে থাকি। এই কাজে ১৪ দশমিক ৮ শতাংশ নারী কাজ করে। এর আর্থিক মূল্য ৬ লাখ ৩১ কোটি টাকার মতো। যার মধ্যে ৫ লাখ ৩০ হাজার কোটি টাকা নারীদের। এটি জিডিপিতে যুক্ত হওয়ার মতো আইন।

গৃহকাজের মূল্যায়ন ছাড়া পরিপূর্ণ হবে না অর্থনীতির ব্যপ্তি। তাই আর্থিক অবদান নিরূপণে নির্দেশনা দিয়েছে অর্থ বিভাগ। এ নিয়ে কাজ শুরু করেছে পরিসংখ্যান ব্যুরো।

শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান আহমেদ বলেছেন, নারীরা শুধুমাত্র রান্না করে না, তারা কৃষিপণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করে থাকে। স্বীকৃতি হিসেবে এই কাজগুলোর মূল্যমান আনা গেলে তা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে গৃহস্থালী কাজের সার্বিক দিক নিয়ে দেয়া থাকবে ধারণা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫২:৪১ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
১৫৭ বার পড়া হয়েছে