ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

রাজস্ব বোর্ড বিলুপ্ত নিয়ে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে: অর্থ উপদেষ্টা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করা নিয়ে প্রতিষ্ঠানটির কর্মচারীদের সাথে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল তা অবসান হয়েছে। ধাপে ধাপে এনবিআর কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ মে) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাস্তবায়ন করতে ঈদের পর প্রজ্ঞাপন জারি করা হবে। কার্যকরের পর ধাপে ধাপে কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা হবে। তবে এখন অধ্যাদেশের কোনও পরিবর্তন হবে না।

প্রসঙ্গত, গত ১২ মে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তি করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ করে অধ্যাদেশ জারি করে। এরপর থেকে অধ্যাদেশের কয়েকটি ধারায় সংস্কার দাবি করে এনবিআরে কর্মরতরা। এই দাবিতে কয়েকদিন ধরে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলমবিরতি কর্মসূচি পালন করে আসছিলেন তারা। এতে কাস্টমস ও রাজস্ব আদায় স্থবির হয়ে পড়ে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
১৫১ বার পড়া হয়েছে