ঢাকা ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

আইপিএলে নতুন চ্যাম্পিয়ন আরসিবি পেলো ২০ কোটি রুপি প্রাইজমানি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ইন্ডিয়ার প্রিমিয়ার লীগের (আইপিএল) নতুন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) প্রাইজমানি হিসেবে ২০ কোটি রুপি পেয়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় লাভের পর এই অর্থ পায় তারা।

এর আগে, আইপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয় ২০০৮ সালে। সেখানে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ৪ কোটি ৮ লাখ রুপি। যা এবার ২০২৫ সালে ১৮তম আসরে এসে ১৫ কোটি ২ লাখ রুপি বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি রুপিতে।

অপরদিকে, এবারের আইপিএলের মোট প্রাইজমানি ৪৭ কোটি রুপির কিছু বেশি। শীর্ষ চার দল ও ব্যক্তিগত পুরস্কারের খাতে এই অর্থ প্রদান করা হয়। যার মধ্যে রানার্স আপ দল পাঞ্জাব পেয়েছে ১৩ কোটি রুপি। আর চ্যাম্পিয়ন দল আরসিবি পেয়েছে ২০ কোটি রুপি।

যে দুটি দল প্লে–অফের কোয়ালিফায়ার এবং এলিমিনেটর থেকে বাদ পড়েছে, তারাও পেয়েছে যথাক্রমে ৭ কোটি ও সাড়ে ৬ কোটি রুপি অর্থ পুরস্কার।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট আইপিএলের প্রাইজমানিকে ঘিরে সবসময়ই মানুষের আগ্রহ তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে প্রথমবারের মতো শিরোপা পেয়ে, এবার সবার মন জয় করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:১৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
৩৮১ বার পড়া হয়েছে