ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

কারওয়ান বাজারে পাঁচ সবজি বিক্রেতাকে জরিমানা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

কারওয়ান বাজারের সবজি বিক্রেতাদের ট্রেড লাইসেন্স না থাকা, পণ্য ক্রয়ের রশিদ না থাকা ও বেশি মূল্যে সবজি বিক্রি করায় পাঁচ দোকানদারকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

শনিবার (১২ অক্টোবর) সকালে ভোক্তার সহকারী পরিচালক মো. আব্দুস সালামের নেতৃত্বে একটি মনিটরিং টিম কারওয়ান বাজারের সবজি বাজারে অভিযান চালায়।

আবদুস সালাম বলেন, ৮-১০ হাত ঘুরে কারওয়ান বাজারে সবজি আসছে। এতে প্রতি ক্ষেত্রে ৮ টাকা করে দাম বেড়ে যাচ্ছে। সেই হাতগুলো কমাতে কাজ করছে ভোক্তা অধিদফতর।

এছাড়া নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে চাল, ডালসহ মুরগির বাজারেও পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানান তিনি। এছাড়া বিক্রেতাদের পণ্য ক্রয়ের রশিদ রাখার পরামর্শ দেয়া হয় অভিযানে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
১৭৪ বার পড়া হয়েছে