ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি, ঘুষ নেওয়ার অভিযোগ Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ

দ্বিতীয় পদ্মা সেতু এখন সময়ের দাবি: ফখরুল

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই দেশের চলমান সংকটের সমাধান সম্ভব বলে মত দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, জাতীয় ঐক্য গড়ে উঠলে দেশের মানুষ যে কোনো প্রতিকূলতা মোকাবিলা করতে সক্ষম।

রবিবার (২৭ জুলাই) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’ এই সেমিনানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, “আমরা এখন একটি রূপান্তরকালীন সময়ে আছি। কিন্তু এর মধ্যেও একটি সম্ভাবনার জানালা খুলেছে। জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি হয়েছে, এখন একে কাজে লাগাতে হবে। আমাদের সাফল্য নির্ভর করছে জনগণের ওপর। ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের মানুষ সবই পারে, যা ১৯৭১ এবং ২০২৪ সালে প্রমাণ হয়েছে।”

তিনি আরও বলেন, দেশের দক্ষিণাঞ্চলের অনেক এলাকা এখন পরিবহন ও যোগাযোগ সুবিধা হারাচ্ছে। এই কারণে পদ্মা ব্যারেজ এবং দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তা এখন প্রকট। তিনি উল্লেখ করেন, বেগম খালেদা জিয়া বহু আগেই দ্বিতীয় পদ্মা সেতুর প্রয়োজনীয়তার কথা বলেছেন।

বিএনপি মহাসচিব জানান, দলটি সংস্কারের প্রয়োজন অনেক আগেই অনুধাবন করেছে। তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি এর প্রমাণ। তবে শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার নয়, জনগণের মধ্যেও এই দাবির প্রতিফলন থাকতে হবে বলে মত দেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
৪০৫ বার পড়া হয়েছে