ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প Logo প্রাথমিক শিক্ষকদের নিয়োগ ও বদলিতে জেলা পর্যায়ে নতুন উদ্যোগ Logo দেশ গড়ার যেকোনো পরিকল্পনায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ জরুরি: জায়মা রহমান Logo শবে বরাতে ঢাকায় আতশবাজি ও পটকা নিষিদ্ধ, জারি ডিএমপির কড়াকড়ি Logo কারাবন্দিদের জন্য প্রথমবার ডাকযোগে ভোটগ্রহণ শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত Logo ৫ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৬২ হাজার টাকা Logo র‌্যাবের নাম বদল, নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ Logo বুড়িগঙ্গার পানি খেয়ে মাদকবর্জিত রাখার অঙ্গীকার নাসীরুদ্দীন পাটওয়ারীর, ঢাকা-৮ Logo শেরপুরে জামায়াত নেতা হত্যাকাণ্ড: স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আটক Logo নির্বাচন ও গণভোট ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা: মাঠে দেড় লাখের বেশি পুলিশ, ঝুঁকিপূর্ণ আসনে বাড়তি সতর্কতা

অভিনয় ছেড়ে প্রযোজনায় নতুন পথে পপি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় নায়িকা পপি বহু বছর ধরে ছিলেন সিনেমার বাইরে। হঠাৎ করেই তিনি শোবিজ অঙ্গন থেকে আড়ালে চলে যান। এই সময়টাতে পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বসহ ব্যক্তিগত জীবন নিয়ে নানা খবর ছড়িয়ে পড়ে। এমনকি অসমাপ্ত কাজের জন্য নির্মাতাদের কাছেও দুঃখ প্রকাশ করেছিলেন তিনি।

তবে আবারও তিনি ফিরছেন আলো-ঝলমলে জগতে, তবে এবার অভিনয়শিল্পী হিসেবে নয়—প্রযোজক হিসেবে নতুন পরিচয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি জানান, আর অভিনয়ে ফেরার পরিকল্পনা নেই। কেবলমাত্র কিছু অসমাপ্ত পুরোনো ছবির কাজ শেষ করবেন, এরপর পুরো মনোযোগ দেবেন প্রযোজনায়।

এর আগেও তিনি প্রযোজনায় হাত লাগিয়েছিলেন। পপির ভাষ্য অনুযায়ী, মনোয়ার খোকন পরিচালিত এক ছবিতে প্রায় ২০ লাখ টাকা লোকসান হয়েছিল। টিমের অসহযোগিতাকেই তিনি সেই ক্ষতির জন্য দায়ী করেন। তবে অতীতের সেই অভিজ্ঞতা এখন তাকে আরও আত্মবিশ্বাসী করেছে। দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার তিনি প্রযোজনায় সফল হতে পারবেন বলে আশাবাদী।

পপি বলেন, “আমি সিনেমা প্রযোজনা করব, এটাই আমার সিদ্ধান্ত। আগেও করেছি, তাই একেবারে নতুন কিছু নয়। তবে ভালো গল্পের সিনেমায় যুক্ত থাকতে পারলেই আমি সবচেয়ে বেশি তৃপ্তি পাই।”

উল্লেখ্য, সর্বশেষ ২০২০ সালে তিনি ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামের ছবির শুটিং করেছিলেন। এরপর পাঁচ বছর পুরোপুরি আড়ালে ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে এসে জানান, তিনি বিয়ে করে সংসারী হয়েছেন এবং এক সন্তানের মা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
১২১ বার পড়া হয়েছে