ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

আপাতত দেশে ফিরছেন না সাকিব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে আবারও জটিলতা সৃষ্টি হয়েছে। দেশের মাটিতে নিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশে ফেরার কথা ছিল সাকিবের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই টেস্ট স্কোয়াডেও রাখা হয়েছে সাকিবকে। তবে শেষ মুহূর্তে এসে আবারও সাকিবের বিদায়ী টেস্ট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছেন সাকিব। সেখান থেকে বৃহস্পতিবার বিকেলে দেশের বিমান ধরার কথা এই অলরাউন্ডারের। তবে দেশে ফেরার আগের দিনই তাকে বিমানে উঠতে নিষেধ করা হয়েছে বলে জানা গেছে। ফলে সাকিবের দেশের মাটিতে অবসর নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্রমতে, নিরাপত্তাসহ নানা কারণে তার দেশে ফেরার বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানা গেছে।

এর আগে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজ চলাকালীন টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপকেই ওই ফরম্যাটে তার শেষ বলে অভিহিত করে সাকিব জানান, নিরাপত্তা পেলে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে চান তিনি।
 
সাকিবের এই ঘোষণার পরপরই তার দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে। এই ইস্যুতে দেশের ক্রিকেট সমর্থকদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে বিসিবি তার নিরাপত্তায় অপারগতা প্রকাশ করে। তবে অনেক নাটকীয়তার পর ক্রীড়া মন্ত্রণালয় সাকিবকে নিরাপত্তা দিতে রাজি হয়।

সাকিবের দেশে ফিরতে বাধা নেই–যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এমন আশ্বাসের পর গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দলে সাকিবকে রাখা হয়।
সাকিব আল হাসান
দেশে ফেরা
বাংলাদেশ স্কোয়ার্ড

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০৬:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
১৭৮ বার পড়া হয়েছে