ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

বিসিবি পরিচালক নির্বাচিত হয়ে কোয়াবের পদ ছাড়লেন খালেদ মাসুদ পাইলট

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটার খালেদ মাসুদ পাইলট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রবিবার (১৯ অক্টোবর) কোয়াব সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন পাইলট।

গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোয়াবের নির্বাচনে সভাপতি হন মোহাম্মদ মিঠুন। একই নির্বাচনে নির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, রুমানা আহমেদ, আকবর আলী, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, ইমরুল কায়েস ও খালেদ মাসুদ পাইলট।

এরপর গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে পরিচালক পদে জয়ী হন পাইলট। উভয় সংস্থার কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে তিনি কোয়াবের পদ ছাড়ার সিদ্ধান্ত নেন।

চিঠিতে তিনি লিখেছেন, কোয়াবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা তার জন্য ছিল সম্মানের বিষয়। সহকর্মীদের সহযোগিতা ও ক্রিকেটারদের কল্যাণে কাজ করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিসিবিতে নতুন দায়িত্ব পাওয়ায় তিনি মনে করেন, দুই সংগঠনের সুশাসন ও অখণ্ডতা বজায় রাখতে কোয়াব থেকে সরে দাঁড়ানোই যথাযথ। বিদায়ী বার্তায় তিনি কোয়াবের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনাও জানান।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
২২২ বার পড়া হয়েছে