ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

পরীমণির স্মৃতিময় ছবিতে সুখবর জানালেন গায়ক ইমরান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে নিয়ে দুটি ছবি শেয়ার করেছেন। পোস্টটি প্রকাশের পরই তা নেটিজেনদের মাঝে আলোচনার জন্ম দেয়।

ছবিগুলো ‘বিশ্বসুন্দরী’ সিনেমার একটি জনপ্রিয় গানের শুটিংয়ের সময়ের। সেই গানেই পরীমণির লুক ও উপস্থিতি তাকে মুগ্ধ করেছিল বলে জানান ইমরান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘তুই কি আমার হবি রে’ সিনেমার জন্য করা আমার সবচেয়ে প্রিয় গানগুলোর একটি। ‘বিশ্বসুন্দরী’র নায়িকা ছিলেন পরীমণি, আর গানটিতে তাকে অসাধারণ লেগেছিল। গানটি এখন পর্যন্ত ১২৬ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়ক জানান, গানটি তার হৃদয়ের খুব কাছের একটি কাজ। কনা ও ইমরানের কণ্ঠে গাওয়া এই গানে পরীমণির সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা সিয়াম আহমেদ।

গানটির সুর, কথা ও সংগীতায়োজনের পাশাপাশি পরীমণি–সিয়ামের রোমান্টিক রসায়ন দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছিল। বিশেষ করে গানটিতে পরীমণির সাজ ও উপস্থিতি তখন বেশ আলোচনায় আসে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
৯৫ বার পড়া হয়েছে