ঢাকা ০১:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণে ব্যয় বাড়ার কারণ জানালেন যুব ও ক্রীড়া সচিব

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পে ব্যয় বৃদ্ধির পেছনে যুক্তিসঙ্গত কারণ রয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নকশা, নির্মাণ পরিকল্পনা, অবকাঠামোগত পরিবর্তন এবং জমি অধিগ্রহণসহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনার ফলে প্রকল্পের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। শুরুতে যেখানে একটি মিনি স্টেডিয়াম নির্মাণে ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫৩ লাখ টাকা, সেখানে এখন এই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪ কোটি টাকায়।

তিনি আরও জানান, আগের তুলনায় স্টেডিয়ামগুলোর পরিসর ও মানে বড় ধরনের উন্নয়ন আনা হয়েছে। শুধু তাই নয়, জমি অধিগ্রহণের প্রয়োজনীয়তা এবং নির্মাণ ব্যয়ের হালনাগাদ হিসাব অনুযায়ী, ২০১৮ সালের পরিবর্তে ২০২২ সালের গণপূর্ত অধিদপ্তরের (PWD) রেট সিডিউল অনুসরণ করায় প্রকল্প ব্যয় বৃদ্ধি পেয়েছে।

সচিবের ভাষ্য অনুযায়ী, এই উন্নত মানের স্টেডিয়ামগুলো নির্মাণে ব্যয় বৃদ্ধি স্বাভাবিক ও বাস্তবসম্মত, কারণ এতে স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চা আরও গতিশীল হবে এবং ভবিষ্যতের জন্য টেকসই অবকাঠামো নিশ্চিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
১৩৬ বার পড়া হয়েছে