ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

এক লাফে স্বর্ণের দাম কমলো—বাজুসের নতুন তালিকা প্রকাশ

নিজস্ব সংবাদ :

সংগৃহিত

দেশের স্বর্ণবাজারে বড় ধরনের মূল্যহ্রাস হয়েছে। ভরিতে ৫,৫১৯ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (১৫ নভেম্বর) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য তালিকা নিশ্চিত করা হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের দাম কমায় স্বর্ণের মূল্য সমন্বয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দাম রোববার (১৬ নভেম্বর) থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে এবং সোমবার (১৭ নভেম্বর) একই দাম বহাল থাকবে।

নতুন তালিকা অনুযায়ী—

  • ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম: ২,০৮,২৭২ টাকা
    (আগে ছিল ২,১৩,৭১৯ টাকা)

  • ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম: ১,৯৮,৮০১ টাকা
    (আগে ছিল ২,০৪,০০৩ টাকা)

  • ১৮ ক্যারেট স্বর্ণ প্রতি ভরি: ১,৭০,৩৯৯ টাকা
    (আগে ছিল ১,৭৪,৮৫৫ টাকা)

  • সনাতনি স্বর্ণ প্রতি ভরি: ১,৪১,৭১৮ টাকা
    (আগে ছিল ১,৪৫,৫২০ টাকা)

এছাড়া স্বর্ণ বিক্রির সময় সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৪৫ বার পড়া হয়েছে