ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরিণাকুন্ডুতে দুই খাল পুনঃখনন কার্যক্রম শুরু, সেচ ও পানি নিষ্কাশনে স্বস্তির আশা Logo মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন গ্রেফতার, ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল উদ্ধার Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহে দীর্ঘ লাইনে প্রাণহানি একজনের

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ফুয়েল কার্ড নেওয়ার সময় স্ট্রোক করে বখতিয়ার রহমান নামের এক এনজিওকর্মী মারা গেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, জেলায় জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ স্বাভাবিক রাখতে প্রশাসন দ্বিতীয় দিন ফুয়েল কার্ড বিতরণ করছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে চারটি উপজেলা পরিষদে কার্ড বিতরণ শুরু হয়। ভোর থেকেই মানুষ লাইনে দাঁড়িয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন।

আলমডাঙ্গা উপজেলা চত্বরে ফুয়েল কার্ড সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বখতিয়ার রহমান অসুস্থ হয়ে পড়েন। তার চাচাতো ভাই আবুল হোসেন জানান, তাকে দ্রুত স্থানীয় বেসরকারি ক্লিনিকে নেওয়া হলেও সেখানে স্ট্রোকের কারণে মৃত্যু হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ফুয়েল কার্ড বিতরণে বিশৃঙ্খলা ও অতিরিক্ত ভিড়ই এই মর্মান্তিক ঘটনার মূল কারণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, মৃত ব্যক্তি আগে থেকেই অসুস্থ ছিলেন এবং গরমের কারণে অবস্থার অবনতি ঘটেছিল।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, বখতিয়ার রহমানের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৫০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
২৪ বার পড়া হয়েছে