ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

জাহানারার অভিযোগে আইনি সহায়তার আশ্বাস, ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে সরগরম এখন দেশের ক্রীড়া অঙ্গন। দলের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের পর বিষয়টি নিয়ে সরব হয়েছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল ও মাশরাফী বিন মোর্ত্তজা-সহ অনেকেই।

অস্ট্রেলিয়ায় অবস্থানরত জাহানারা সম্প্রতি এক ইউটিউব সাক্ষাৎকারে জানান, জাতীয় দলে খেলার সময় তিনি যৌন হয়রানির শিকার হন। অভিযোগে তিনি সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও নারী ক্রিকেট বিভাগের প্রয়াত ইনচার্জ তাওহীদ মাহমুদের নাম উল্লেখ করেন।

অভিযোগ প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। ক্রিকেট বোর্ডের ভেতর ও বাইরে উঠেছে তদন্তের দাবি। ইতোমধ্যে বিষয়টি অনুসন্ধানের জন্য একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি যদি আইনি ব্যবস্থা নিতে চান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা সহযোগিতা করবে। যেহেতু এটি একটি ফৌজদারি অপরাধের আওতায় পড়ে, তাই অপরাধীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, সেটি আমরা নিশ্চিত করব।”

তিনি আরও জানান, কেউ যেন এমন অপরাধ করে পার পেয়ে না যায়, সে বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে।

এর আগে জাহানারা আরেক সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন, নারী ক্রিকেটে সিন্ডিকেট ও অভ্যন্তরীণ নিপীড়নের পরিবেশ তৈরি করা হয়। যদিও তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অভিযোগটি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল। তবে এবার তার সাম্প্রতিক বক্তব্যকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ক্রীড়া সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
২৮ বার পড়া হয়েছে