ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

টানা দ্বিতীয়বার এনসিএল টি-টোয়েন্টির শিরোপা রংপুরের দখলে

নিজস্ব সংবাদ :

ছবি সংগৃহীত

এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরের মতো দ্বিতীয় আসরেও সেরা হয়েছে রংপুর বিভাগ। আকবর আলীর নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্সে খুলনা বিভাগকে হারিয়ে তারা শিরোপা ধরে রেখেছে।

রোববার (১২ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খুলনাকে ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় রংপুর।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে খুলনা। জবাবে মাত্র ১৯ বল বাকি থাকতে লক্ষ্য পূরণ করে নেয় রংপুরের ব্যাটাররা।

রান তাড়ায় শুরু থেকেই আধিপত্য দেখায় রংপুর। ওপেনার নাসির হোসেন ও জাহিদ জাভেদের ঝড়ো ব্যাটিংয়ে দলীয় সংগ্রহ দ্রুত এগিয়ে যায়। পাওয়ারপ্লেতে তারা তোলে ৫৫ রান, যা খুলনার উপর চাপ বাড়িয়ে দেয়।

পাওয়ারপ্লে শেষ হতেই শেখ পারভেজ জীবন ফিরিয়ে দেন জাহিদ জাভেদকে। এরপর দলীয় ৮৪ রানে আফিফ হোসেনের বলে আউট হন নাসির হোসেন—৩১ বলে ৪৬ রানের ঝলমলে ইনিংস খেলে যান তিনি (৫ চার ও ১ ছক্কা)।

নাসির আউট হলে কিছুটা চাপে পড়ে রংপুর, তবে অধিনায়ক আকবর আলী ও নাইম ইসলাম সেই চাপ সামলে নেন। শেষ পর্যন্ত আকবর ৩১ বলে অপরাজিত ৩৬ রান ও নাইম ১৫ বলে ১৯ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা খুলনা শুরুতেই বিপাকে পড়ে। নাসুম আহমেদের করা প্রথম ওভারেই ইমরানুজ্জামান শূন্য রানে আউট হন। এরপর থেকেই খুলনার ব্যাটাররা রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হিমশিম খেতে থাকেন।

পাওয়ারপ্লেতে মাত্র ১৯ রান তোলে খুলনা। এনামুল হক বিজয় ১৫ বলে ১২ রান করে রানআউট হন। সৌম্য সরকারও ছন্দ খুঁজে পাননি—২২ বলে ৮ রানে বোল্ড হন আবু হাসিমের বলে। আফিফ হোসেন ১০ বলে ১৪ রান করে ইকবাল হোসেনের বলে ক্যাচ দেন, আর শেখ পারভেজ জীবন ফেরেন ৯ বলে ৮ রানে।

অধিনায়ক মোহাম্মদ মিঠুন এক প্রান্ত আগলে কিছুটা প্রতিরোধ গড়েন। মৃত্যুঞ্জয় চৌধুরীর সঙ্গে তিনি জুটি গড়লেও সেটি বেশিক্ষণ টেকেনি। মৃত্যুঞ্জয় ১৩ বলে ২৪ রান করে আলাউদ্দিন বাবুর বলে আউট হন। শেষ পর্যন্ত মিঠুনও (৩২ বলে ৪৪) বিদায় নেন আব্দুল্লাহ আল মামুনের বলে।

শেষদিকে আর কেউ বড় ইনিংস গড়তে না পারায় খুলনা ২০ ওভারে ৮ উইকেটে থামে ১৩৬ রানে। রংপুরের হয়ে আব্দুল্লাহ আল মামুন নেন ২ উইকেট; নাসুম আহমেদ, আবু হাসিম, ইকবাল হোসেন, এনামুল হক ও আলাউদ্দিন বাবু প্রত্যেকে নেন ১টি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩১:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
১০৩ বার পড়া হয়েছে