ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন জার্সি প্রকাশ করলো ভারত, ব্র্যান্ড অ্যাম্বাসাডর রোহিত শর্মা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের নতুন জার্সি উন্মোচন করেছে ভারতীয় ক্রিকেট দল। এ টুর্নামেন্টে দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা, যার নেতৃত্বেই গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতেছিল ভারত।

বুধবার (৩ ডিসেম্বর) আয়োজিত জার্সি প্রকাশ অনুষ্ঠানে রোহিতের পাশাপাশি উপস্থিত ছিলেন তরুণ ব্যাটার তিলক ভার্মা ও বিসিসিআইয়ের সচিব দেবজিৎ শইকিয়া। অনুষ্ঠানে রোহিত স্মৃতি রোমন্থন করে জানান, “২০০৭ সালে আমরা প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলাম। এরপর আবার শিরোপা পেতে ১৫ বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে। সেই পথটা ছিল নানা চড়াই-উতরাইয়ে ভরা। গতবার ট্রফি হাতে পাওয়ার অনুভূতি ছিল অসাধারণ।”

তিনি আরও বলেন, আগামী বিশ্বকাপ যেহেতু ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে, তাই এটি আরও রোমাঞ্চকর হবে বলে তার আশা। রোহিত বিশ্বাস প্রকাশ করেন যে সমর্থকরা দলকে উৎসাহ দিয়ে পাশে থাকবে এবং ক্রিকেটাররাও নিজেদের সর্বোচ্চটা দিতে দৃঢ় প্রতিজ্ঞ।

অন্যদিকে, টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক সুরিয়াকুমার যাদব মুম্বই দলের হয়ে সৈয়দ মুসতাক আলি ট্রফিতে ব্যস্ত থাকায় জার্সি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
২৬৮ বার পড়া হয়েছে