ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জ্বালানি তেল নিয়ে আতঙ্কের কারণ নেই, পর্যাপ্ত মজুদ রয়েছে: জ্বালানি মন্ত্রী Logo স্থানীয় সরকার নির্বাচন: সিটি করপোরেশন ভোটে বড় বাধা দেখছে না নির্বাচন কমিশন Logo আন্তর্জাতিক নারী দিবসে ‘অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন বেগম খালেদা জিয়া Logo ঐতিহাসিক ৭ মার্চ: স্বাধীনতার সংগ্রামে বাঙালিকে জাগিয়ে তুলেছিলেন বঙ্গবন্ধু Logo রাজধানীর পেট্রোল পাম্পে তেলের চাপ, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফিরছেন অনেক চালক Logo উত্তরার কামারপাড়ায় গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০ Logo মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে উদ্বেগে বাংলাদেশ, জ্বালানি ও বাণিজ্যে সম্ভাব্য প্রভাবের শঙ্কা Logo চলচ্চিত্র নির্মাণে ‘পিচ ডেক’-এর গুরুত্ব তুলে ধরতে ফিল্ম আর্কাইভে কর্মশালা Logo উত্তর কোরিয়ার নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা, উপস্থিত ছিলেন কিম জং-উন Logo লক্ষ্মীপুরে ঝগড়া মেটাতে গিয়ে ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা

‘ট্রাম্পকার্ড শেষ হবে কিন্তু হাসিনা রাজনীতিতে ফিরতে পারবে না’

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

‘ট্রাম্পকার্ড শেষ হবে কিন্তু হাসিনা রাজনীতিতে ফিরতে পারবে না’।

বাংলাদেশ জামায়াতে ইসলামের যশোর ও কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেছেন, ৫ আগস্টের পর পতিত স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছিল। যা ছাত্র-জনতা ব্যর্থ করে দিয়েছে। ট্রাম্পকার্ড খেলতে খেলতে কার্ড শেষ হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা রাজনীতির মাঠে ফিরতে পারবে না।

শনিবার (৯ নভেম্বর) সকালে যশোর জেলা জামায়াতের সদস্য সম্মেলন ও নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘দেশের মানুষ একটি কল্যাণময় ইনসাফভিত্তিক রাষ্ট্র চায়। যেটি দেওয়ার সক্ষমতা একমাত্র জামায়াত ইসলামের রয়েছে। বিভিন্নভাবে জাতি আমাদের ওপর ভরসা রাখার কথা বলছে। আমরা সে ভরসা রক্ষা করতে না পারলে জাতি আবারো অন্ধকারে নিমজ্জিত হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান, টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস, যশোর জেলা পশ্চিম কমিটির আমীর মাওলানা হাবিবুর রহমান, পূর্ব কমিটির ভারপ্রাপ্ত আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, শহর সাংগঠনিক জেলার নায়েবে আমীর বেলাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শেষে ২০২৫ ২৬ সালের জন্য নির্বাচিত যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসূলকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি মোবারক হোসেন। 

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৪৫:১০ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
১৬১ বার পড়া হয়েছে