ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo নির্ভয় সমাজ ও বিশ্বশান্তির আহ্বান, ছায়ানটের বর্ষবরণ আয়োজন Logo চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, নতুন দিনের আশায় বর্ণিল আয়োজন Logo মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, আইনি পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ Logo সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহার করছে বিএনপি : হাসনাত আবদুল্লাহর অভিযোগ Logo বকেয়া পাওনার অভিযোগ খণ্ডন, নাসুমের বিরুদ্ধেই পাল্টা অভিযোগ সিলেটের Logo রাষ্ট্রীয় মর্যাদায় আজ সম্পন্ন হবে সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলের শেষকৃত্য Logo আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা চালু হবে Logo যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যাওয়ায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধ আশঙ্কা Logo ইরানের জ্বালানি খাতে কঠোর অবস্থানের হুঁশিয়ারি ট্রাম্পের

নির্বাচনে পুলিশকে শতভাগ নিরপেক্ষ থাকতে হবে: ডিএমপি কমিশনার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো দল বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্বের সুযোগ নেই।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ডিএমপির গ্র্যান্ড কল্যাণ সভায় তিনি এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার যেন প্রত্যেক নাগরিক নিরাপদে ও স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সে নিশ্চয়তা দিতে হবে আমাদের।”

তিনি আরও বলেন, ২০১৮ সালের নির্বাচনে যারা অনিয়মে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি বেআইনি সমাবেশ বা অস্থিরতা সৃষ্টির চেষ্টায় কেউ জড়ালে কঠোরভাবে তা মোকাবিলা করতে হবে।

কমিশনার সাজ্জাত আলী পুলিশ সদস্যদের উদ্দেশে সতর্ক করে বলেন, “আমরা অনেক ত্যাগের বিনিময়ে আজকের অবস্থানে এসেছি। জনগণের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়—এমন আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে।”

সভায় তিনি উপস্থিত সদস্যদের বক্তব্য শোনেন ও তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) এস. এন. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা শাখা) মো. শফিকুল ইসলামসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের প্রায় ৮৫০ জন কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
৮৪ বার পড়া হয়েছে