ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইসলামী আন্দোলনের একক ভোটের সিদ্ধান্ত ঘিরে জোট রাজনীতিতে উত্তাপ, জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ বার্তা Logo শীর্ষস্থান পুনরুদ্ধার চট্টগ্রামের, বিদায় নিশ্চিত নোয়াখালীর Logo গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান রংপুরে অচেতন অবস্থায় উদ্ধার Logo জামায়াতের জোটে না যাওয়ার সিদ্ধান্তে ইসলামী আন্দোলন: পেছনের প্রেক্ষাপট জানাল দল Logo আপিল শুনানির সপ্তম দিনে ৪৩ আবেদন নিষ্পত্তি, ১৮ প্রার্থীর পক্ষে রায় Logo জানুয়ারির প্রথমার্ধে রেমিট্যান্সে বড় উল্লম্ফন, প্রবৃদ্ধি প্রায় ৭০ শতাংশ Logo দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে ৫ বছরের জেল Logo ২০২৫ সালে আয়ের শীর্ষে রোনালদো, মেসিকে পেছনে ফেলে আবারও এক নম্বর Logo নোয়াখালীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ খাল থেকে উদ্ধার Logo জিগাতলায় আবাসিক ভবনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া।

মিস ইউনিভার্সের ৭২তম আসরে সেরার মুকুট জিতলেন ডেনমার্কের ভিক্টোরিয়া কজেয়ার থেইলভিগ। ২১ বছর বয়সী এই তরুণী একজন প্রতিযোগিতামূলক নৃত্যশিল্পী, উদ্যোক্তা এবং আইনজীবী।

মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত বার্ষিক এই সৌন্দর্য প্রতিযোগিতায় বিশ্বের ১২০ জনেরও বেশি প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন তিনি। ভিক্টোরিয়া মিস ইউনিভার্স মুকুট জিতে ইতিহাস গড়লেন, কারণ তিনি এই প্রতিযোগিতায় প্রথম ডেনিশ বিজয়ী।

ভিক্টোরিয়াকে মুকুট পরিয়ে দিয়েছেন মিস নিকারাগুয়া, শেনিস প্যালাসিওস। এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন নাইজেরিয়ার চিদিনমা আদেতশিনা। আসরে দ্বিতীয় রানারআপ হয়েছেন মেক্সিকোর মারিয়া ফার্নান্দা বেলট্রান।

উল্লেখ্য, প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় গায়ক রবিন থিক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ‘সেভড বাই দ্য বেল’ তারকা মারিও লোপেজ এবং সাবেক মিস ইউনিভার্স অলিভিয়া কুলপো।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
১৩৩ বার পড়া হয়েছে