ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo চিকিৎসার পর পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে Logo দেবীদ্বারের সড়ক সংস্কারে জরুরি পদক্ষেপ চাইলেন এমপি হাসনাত আবদুল্লাহ Logo জ্বালানি সংকট মোকাবিলায় ২০০ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী Logo অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবুও বৈশ্বিক বাস্তবতায় এগোতে হবে: শিক্ষামন্ত্রী Logo ইতালির প্রধানমন্ত্রীর অবস্থানে হতাশ ট্রাম্প, তীব্র মন্তব্য Logo কুয়াকাটায় বিমানবন্দর নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রধানমন্ত্রী Logo বৈশাখে জামায়াতের শোভাযাত্রা, দেশীয় সংস্কৃতি রক্ষার আহ্বান Logo ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও, ইরানপন্থি চ্যানেল বন্ধ করায় ইউটিউবের বিরুদ্ধে তেহরানের ক্ষোভ Logo অল্প বয়সের আবেগে নেওয়া বিয়ের সিদ্ধান্তকে ভুল বললেন অপু বিশ্বাস Logo পহেলা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘মিস ইউনিভার্স’ ঘিরে আবারও বিতর্ক, সহ-মালিক অ্যান জাকাপংয়ের নামে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ব্যাংককে অনুষ্ঠিত এবারের ‘মিস ইউনিভার্স ২০২৫’ শেষ হতে না হতেই প্রতিযোগিতাটিকে ঘিরে নতুন বিতর্ক দেখা দিয়েছে। থাই ব্যবসায়ী ও প্রতিযোগিতার সহ-মালিক অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালতের এক কর্মকর্তা এএফপিকে জানান, ৯ লাখ ৩০ হাজার ডলার—অর্থাৎ ৩০ মিলিয়ন বাত—জালিয়াতির মামলায় গত মঙ্গলবার (২৫ নভেম্বর) এই আদেশ দেওয়া হয়।

এ বছরের প্রতিযোগিতা শুরুর আগেই নানা সমালোচনা চলছিল। সঞ্চালকের অশালীন মন্তব্য, যৌনতার অভিযোগসহ বেশ কিছু অনিয়ম ঘিরে অনুষ্ঠানটি বিতর্কের জন্ম দেয়। তবুও প্রতিযোগিতা শেষ হয় মিস মেক্সিকো ফাতিমা বোশের মুকুট জয়ের মধ্য দিয়ে। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনার রেশ কাটার আগেই জাকাপংকে নিয়ে নতুন ঝড় শুরু হয়।

২০২৩ সালে জেকেএন গ্লোবাল গ্রুপে বিনিয়োগ করানোর সময় প্রয়োজনীয় তথ্য গোপন করা এবং বিনিয়োগ ফেরত দেওয়ার ভুয়া প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে একজন প্লাস্টিক সার্জন তাঁর বিরুদ্ধে মামলা করেন। আদালতের ভাষ্য, জাকাপং জানতেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি অর্থ ফেরত দিতে সক্ষম হবেন না; তবুও তিনি বিনিয়োগে উৎসাহিত করেছেন, যা প্রতারণা হিসেবে গণ্য। নির্ধারিত রায় ঘোষণা অনুষ্ঠানে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং নতুন রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম দাবি করেছে, আর্থিক সংকটের মধ্যে জাকাপং ইতোমধ্যেই থাইল্যান্ড ছাড়িয়ে মেক্সিকোতে গেছেন। তবে মিস ইউনিভার্স অর্গানাইজেশন জানিয়েছে, এই মামলার সঙ্গে প্রতিযোগিতার ব্যবস্থাপনার কোনো সম্পর্ক নেই।

সম্প্রতি শেষ হওয়া ‘মিস ইউনিভার্স ২০২৫’-এও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। লাইভ সম্প্রচারের সময় এক পুরুষ সঞ্চালক মিস মেক্সিকো ফাতিমা বোশকে প্রচারণামূলক কনটেন্ট না দেওয়ার অভিযোগে প্রকাশ্যে সমালোচনা করেন। তার প্রতিবাদে বোশসহ কয়েকজন প্রতিযোগী মঞ্চ ত্যাগ করেন। পরে সঞ্চালক সংবাদ সম্মেলনে কাঁদতে কাঁদতে ক্ষমা চাইলে বিষয়টি আরও আলোচনার জন্ম দেয় এবং ঘটনাটি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবামের নজরেও আসে।

উল্লেখ্য, একসময় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানায় থাকা ‘মিস ইউনিভার্স’ ব্র্যান্ডটি ২০২২ সালে জাকাপংয়ের জেকেএন গ্লোবাল গ্রুপ ২০ মিলিয়ন ডলারে অধিগ্রহণ করে। পরবর্তীতে তারা প্রতিষ্ঠানটির অর্ধেক শেয়ার ১৬ মিলিয়ন ডলারে মেক্সিকোর লেগ্যাসি হোল্ডিং গ্রুপ ইউএসএ-এর কাছে বিক্রি করে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
১১৫ বার পড়া হয়েছে