ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ব্রিসবেন বিমানবন্দরে ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মীর আচরণ নিয়ে বিতর্ক Logo বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের পতাকা জাম্প, বিশ্ব রেকর্ডে থাকছেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী Logo ওসমান হাদিকে গুলির ঘটনায় ফয়সাল করিমের সব ব্যাংক হিসাব স্থগিত Logo গুলিবর্ষণে নতুন তথ্য: ওসমান হাদীর ওপর হামলায় ব্যবহৃত বাইকের চালক শনাক্তের দাবি দ্য ডিসেন্টের Logo আজ পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস Logo পঞ্চগড়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, দুইটি ভাটা উচ্ছেদ Logo সরকার আন্তরিক হলে ২৪ ঘণ্টায় হামলাকারী গ্রেপ্তার সম্ভব: রুমিন ফারহানা Logo নির্বাচন সামনে রেখে সিইসি ও কমিশনারদের জন্য বাড়তি নিরাপত্তা চাইল ইসি Logo নোয়াখালী এক্সপ্রেসে অধিনায়কত্ব নিয়ে ধোঁয়াশা, সৌম্য সরকার প্রথম পছন্দ হলেও বিকল্প ভাবনায় দল Logo জিওস্টার চুক্তি নিয়ে জল্পনার অবসান, অবস্থান পরিষ্কার করলো আইসিসি

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাসায় ফিরলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র

নিজস্ব সংবাদ :

ছবি: সংগৃহীত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে অবশেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। হাসপাতাল–সংশ্লিষ্ট চিকিৎসকদের বরাতে এনডিটিভি জানিয়েছে, এখন থেকে তিনি নিজের বাসাতেই চিকিৎসা নেবেন।

পরিবারের কাছ থেকে জানা গেছে, ধর্মেন্দ্রর বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে—অভিনেতার স্বাস্থ্য নিয়ে যেন কেউ ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য না ছড়ায় এবং তাঁর ও পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা যেন সম্মান করা হয়।

গত মাসের শেষদিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন এই কিংবদন্তি অভিনেতা। মঙ্গলবার তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে কিছু ভারতীয় গণমাধ্যম ভুল তথ্য প্রচার করে। পরে সামাজিক মাধ্যমে স্ত্রী হেমা মালিনি ও মেয়ে এশা দেওল জানিয়ে দেন যে ধর্মেন্দ্র সুস্থ আছেন এবং গুজবটি সম্পূর্ণ অসত্য। একইসঙ্গে এ ধরনের ভুল সংবাদ প্রকাশের জন্য তারা ক্ষোভ প্রকাশ করেন।

ওই একই রাতে শাহরুখ খান ও তাঁর বড় ছেলে আরিয়ান খান হাসপাতালে গিয়ে ধর্মেন্দ্রর খোঁজখবর নেন—এ তথ্যও নিশ্চিত করেছে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২০:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
৪১ বার পড়া হয়েছে