ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরিণাকুন্ডুতে দুই খাল পুনঃখনন কার্যক্রম শুরু, সেচ ও পানি নিষ্কাশনে স্বস্তির আশা Logo মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন গ্রেফতার, ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল উদ্ধার Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা নাহিদ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা নাহিদ।

রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সরকারে থেকে কোনো দলে না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না তারা সাধারণ ক্ষমা পেতে পারে। জুলাই ঘোষণাপত্র ইস্যুতে বিএনপি নিজেদের মধ্যে বৈঠক করেছে। জলদি তা ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, আমাদের বিচার নিয়ে আরও বেশি কথা বলা উচিত। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কাজ চলমান রয়েছে। কোটা আন্দোলন থেকে গণঅভ্যুত্থান পুরো সময়টিতেই বিচার চাওয়া হয়েছে। যখন আমাদের ভাই-বোন মারা গেছে তখন আমরা বিচার চেয়েছি। শেখ হাসিনাসহ সবার বিচার করা হবে বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম জানান, সাংবাদিক ও বুদ্ধিজিবী মহলে ফ্যাসিবাদের দালাল তৈরি হয়েছিল। ফ্যাসিবাদকে সহায়তা করাও একটা নৈতিক অপরাধ। নৈতিক এবং সামাজিক বিচারও হওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর সাথে ভিন্নমত থাকতে পারে তবে কোনো অনৈক্য তৈরি হয়নি। জুলাই গণঅভ্যুত্থান আমাদের ঐক্যের শিক্ষা দিয়েছে।

সাম্প্রতিক সময়ে নানা আন্দোলন নিয়ে তিনি বলেন, বিগত সময়ে যেভাবে আন্দোলন দমন করা হয়েছে আমরা সেভাবে করছি না। যৌক্তিক দাবিগুলো মেনে নিচ্ছি। ফ্যাসিবাদের দোসররা এর সুযোগ নিলে সরকার কঠোর হবে। তবে আন্দোলনকে কখনও দমনমূলকভাবে থামাতে চাই না।

তিনি আরও জানান, সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণের কথা বলা হয়েছে। জনগণের কাছে তথ্য পৌঁছানোর ক্ষেত্রে এই সরকার গণমাধ্যমের ওপর অনেক বেশি নির্ভরশীল। সংবাদ প্রচারের ক্ষেত্রে তিনি আরও বেশি দায়িত্বশীল হতে হবে। গণমাধ্যমের ওপর সরকারের নয়, সামাজিক চাপ রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
১৩৩ বার পড়া হয়েছে