ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo হরিণাকুন্ডুতে দুই খাল পুনঃখনন কার্যক্রম শুরু, সেচ ও পানি নিষ্কাশনে স্বস্তির আশা Logo মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ: ৫ জন গ্রেফতার, ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল উদ্ধার Logo টানা ৫ দিনের ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, ১২–১৪ এপ্রিল সরকারি ছুটি Logo চাঁদাবাজদের তালিকা করে দেশজুড়ে অভিযান শিগগিরই: র‍্যাব Logo কুমিরের আক্রমণে নিহত কুকুরের ময়নাতদন্ত, তদন্ত চলমান Logo দল টিকিয়ে রাখতে শীর্ষ নেতাদের দেশে ফেরার আহ্বান তৃণমূলের Logo হামলায় আহত মোজতবা খামেনির মুখমণ্ডল বিকৃত, পা ক্ষতিগ্রস্ত Logo ড্রয়ে শিরোপা দৌড়ে আরও পিছিয়ে রিয়াল মাদ্রিদ Logo সৎ থাকলে দেশ ছাড়ার প্রয়োজন নেই: অনন্ত জলিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ পদে শতাধিক আবেদন, আলোচনায় সম্ভাব্য প্রার্থীরা

সমালোচনার মুখে ফেসবুক থেকে ‘পালালেন’ সাদিয়া আয়মান

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সমালোচনার মুখে ফেসবুক থেকে ‘পালালেন’ সাদিয়া আয়মান।

নাটকের প্রমোশনের জন্য ভিন্নধারার কৌশল অবলম্বন করার ফলে ব্যাপক সমালোচনার মুখে ফেসবুক থেকে পালিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সম্প্রতি ফেসবুকে একটি নাটকের প্রমোশনের লাইভ করেছিলেন।

যেখানে ভক্ত-অনুরাগীদের আবেগ নিয়ে খেলা করেছেন বলেও অভিযোগ উঠেছে। সমালোচনার মাঝে এখন এ অভিনেত্রী আইডি ডিএক্টিভেট করে রেখেছেন। ফেসবুকে তার আইডি সার্চ দিলে কোনো তথ্য দেখা যাচ্ছে না।

মূলত দিপ্ত প্লে’র একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন সাদিয়া। যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে। সেই ওয়েব ফিল্মের প্রচারণার কৌশল হিসেবেই সাদিয়ার এই ‘ফেসবুক লাইভ’ নাটক করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে সাদিয়া ইসলাম নামে একজন লিখেছেন, ‘আপনার কি কমনসেন্সের অভাব? আপনি যদি কাজের প্রমোশন করবেন তাহলে লাইভ শেষে বলতে পারতেন এটা। না বলে হুট করে কেটে দিলেন।  মাঝ রাতে জাতির ইমোশন নিয়ে খেলার কি দরকার ছিল।’

রবিউল ইসলাম নামে আরেকজন লিখেছেন, ‘মানুষ কাকে বিশ্বাস করবে? সাদিয়া আয়মানের মতো বড় অভিনেত্রী এতো বড় প্রতারণা ধোঁকা দিলো। আর আপনারা এতো রাতে তার লাইভ দেখে আবার আতঙ্কে তার জন্য চিন্তিত হচ্ছিলেন? হায়রে মাইয়া মানুষ এই আপনাদের অভিনেত্রী একেই বলে সত্যি কারের অভিনেত্রী ফালতু যত্তসব।’

আরেকজন প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘পিও সাদিয়া আয়মান মধ্যরাতে এই নাটকটা না করলেও পারতেন। আজকাল প্রমোশন এতো সস্তা কেন হয়ে যাচ্ছে যে মানুষের আবেগ নিয়ে খেলতে হবে?’

প্রসঙ্গত, সাদিয়া আয়মান টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন।  তিনি ‘তাকদীর’ নামক ওয়েব সিরিজে অভিনয়ের জন্য বিশেষভাবে সমাদৃত হন, যেখানে তার অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি তিনি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত থেকেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
২২৯ বার পড়া হয়েছে