ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ Logo রূপপুর প্রকল্পে রাশিয়ার ৯০% ঋণ, ২৮ বছরে শোধ করবে বাংলাদেশ Logo বজ্রপাতে বাবার মৃত্যু, কোলে থাকা শিশুকন্যা অলৌকিকভাবে রক্ষা Logo মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের জামায়াত করা নিয়ে সংসদে ফজলুর রহমানের বক্তব্যে উত্তেজনা ছড়াল Logo কলম্বো বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ আটক ২২ বৌদ্ধ ভিক্ষু Logo আজ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম Logo লিমন-বৃষ্টির নিখোঁজের পেছনে কী ঘটেছিল, তদন্তে উঠে আসছে হিশামের ভূমিকা

সিলেটে অভিযানে ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

সিলেটে এক সমন্বিত অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকে বিভিন্ন ক্রাশার মিলে অভিযান চালিয়ে এই পাথরগুলো জব্দ করা হয়।

জানা গেছে, বুধবার রাত ১০টার পর সড়ক থেকে পাথরবোঝাই ৭৮টি ট্রাক আটক করা হয়, যেগুলোতে আনুমানিক ৪০ হাজার ঘনফুট পাথর ছিল। এর আগে ধলাই নদীর পার্শ্ববর্তী এলাকায় স্তুপ করে রাখা আরও ১২ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে নদীতে ফেলা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা পাথরগুলো ভোলাগঞ্জের সাদাপাথর এলাকায় বিছিয়ে রাখা হবে, যেমনটি আগেও করা হয়েছে।

এদিকে, পাথর চুরির অভিযোগে কোম্পানিগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর আলমকে বুধবার মধ্যরাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় পরিবেশকর্মী ও ব্যবসায়ীদের দাবি, গত এক বছরে সিলেট অঞ্চল থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ঘনফুট পাথর লোপাট হয়েছে। যার বাজারমূল্য ২০০ কোটি টাকারও বেশি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
১৫৭ বার পড়া হয়েছে