ঢাকা ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

অনুশীলনের সময় হৃদরোগে প্রাণ হারালেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বিপিএলের অনুশীলন চলাকালীন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যান তিনি। দ্রুত তাকে সিপিআরসহ প্রাথমিক জরুরি চিকিৎসা দেওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পথেই তার মৃত্যু হয়।

ম্যাচের আগে দলের ক্রিকেটাররা ওয়ার্ম আপে ব্যস্ত ছিলেন। সেই সময় খেলোয়াড়দের সঙ্গে মাঠেই উপস্থিত ছিলেন সহকারী কোচ মাহবুব আলি জ্যাকি। হঠাৎ করেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মাঠে থাকা মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। তবে অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পৌঁছানোর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার আকস্মিক মৃত্যুতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শোকের আবহ নেমে আসে। উল্লেখ্য, মাহবুব আলি জ্যাকি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বিপিএলের একাধিক আসরেও তিনি কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এছাড়া ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের কোচিং প্যানেলের সঙ্গেও যুক্ত ছিলেন এই অভিজ্ঞ কোচ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১০৩ বার পড়া হয়েছে