ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

অবশেষে বাবা-মা হলেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা। এটি দম্পতির প্রথম সন্তান।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, সন্তানের জন্মের পরই ইনস্টাগ্রামে সুখবরটি ভাগ করে নেন ভিকি ও ক্যাটরিনা। সাদা পটভূমিতে শিশুর ইমোজি দিয়ে সাজানো একটি কার্ডে তারা লেখেন,
“আমাদের আনন্দের কারণ এসে গেছে। অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা নিয়ে আমরা আমাদের পুত্র সন্তানের আগমন ঘোষণা করছি।”
তারা পোস্টে সন্তানের জন্মতারিখ হিসেবে ৭ নভেম্বর ২০২৫ উল্লেখ করেন।

ভিকি ও ক্যাটরিনা ২০২১ সালের ডিসেম্বরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকেই বলিউডে একাধিকবার অভিনেত্রীর মা হওয়ার গুঞ্জন ছড়ায়। অবশেষে চলতি বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের স্ফীত উদরের ছবি প্রকাশ করে গর্ভধারণের খবরটি নিজেই জানান ক্যাটরিনা। সেই ঘোষণার পর থেকেই ভক্তরা অপেক্ষায় ছিলেন তাদের সন্তানের জন্মের খবরের জন্য।

সন্তান জন্মের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা আর ভালোবাসায় ভাসছে তারকা দম্পতি। ভক্তরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের ছোট্ট রাজপুত্রকে দেখার জন্য।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
১০২ বার পড়া হয়েছে