ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

অশালীন মন্তব্যের প্রতিবাদে সোচ্চার ফাতিমাই জিতলেন মিস ইউনিভার্স ২০২৫

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর ঘোষণা করা হলো মিস ইউনিভার্স ২০২৫-এর চূড়ান্ত ফল। এ বছরের আসরে সেরা সুন্দরীর মুকুট উঠেছে মেক্সিকোর ফাতিমা বশের মাথায়। শুক্রবার (২১ নভেম্বর) থাইল্যান্ডের নন্থাবুরি প্রদেশের ইমপ্যাক্ট চ্যালেঞ্জার হলে অনুষ্ঠিত ৭৪তম আসরের গ্র্যান্ড ফিনালে ১৩৬ জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই সাফল্য অর্জন করেন।

তাবাস্কোর সান্তিয়াগো দে তেয়াপার বাসিন্দা ফাতিমা পেশাগতভাবে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছেন। শৈশবে ডিসলেক্সিয়া ও এডিএইচডির কারণে বুলিংয়ের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও তিনি থেমে যাননি। নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি দীর্ঘ নয় বছর ধরে ক্যানসারে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবী কাজ করে আসছেন।

২০১৮ সালে ‘ফ্লোর ডি ওরো’ খেতাব জয়ের মধ্য দিয়ে তার সৌন্দর্য প্রতিযোগিতার যাত্রা শুরু। পরবর্তীতে তাবাস্কোর প্রথম নারী হিসেবে ‘মিস ইউনিভার্স মেক্সিকো’ জিতে নতুন ইতিহাস গড়েন তিনি।

অদম্য আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মানসিকতাই তাকে আলাদা করেছে। তবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাকে প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। কিছুদিন আগে প্রতিযোগিতার এক কর্মকর্তা নাওয়াত ইতসারাগ্রিসিল অভিযোগ করেন যে ফাতিমা সামাজিক যোগাযোগমাধ্যমে যথেষ্টভাবে থাইল্যান্ডকে প্রচার করেননি। পরে তিনি ফাতিমাকে ‘ডাম্বহেড’ বলে অপমান করলে ফাতিমা প্রতিবাদ জানান এবং মঞ্চ ত্যাগ করেন; তার সঙ্গে আরও কয়েকজন প্রতিযোগীও বেরিয়ে যান।

এ ঘটনার পর সংবাদমাধ্যমে ফাতিমা বলেন,
“তিনি আমাকে ‘ডাম্ব’ বলেছেন—এটি অযৌক্তিক। কাউকে আমাকে চুপ করানো সম্ভব নয়। আমার কণ্ঠ আগের চেয়ে শক্তিশালী।”
তিনি আরও জানান,
“আমি এমন এক কণ্ঠস্বর হতে চাই, যারা নিজের অধিকার ও স্বপ্নের জন্য লড়াই করছে। আমি কোনো সাজানো পুতুল নই।”

বিষয়টি মিস ইউনিভার্স অর্গানাইজেশনের কাছে পৌঁছালে সংস্থার সভাপতি রাউল রোচা সেই কর্মকর্তার আচরণের কঠোর সমালোচনা করেন।

অশালীন মন্তব্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া সেই ফাতিমাই শেষ পর্যন্ত জয়ী হয়েছেন। তবে তার নাম ঘোষণার সময় দর্শকদের একাংশ বিরূপ প্রতিক্রিয়া জানায় এবং কেউ কেউ তার বিজয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন।

উল্লেখ্য, এ বছরের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তানজিয়া জামান মিথিলা। তিনি পিপলস চয়েজে সেরা ৩০–এ জায়গা করলেও পরবর্তী রাউন্ডে সেরা ১২–এ উঠতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
১৫৭ বার পড়া হয়েছে