ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

অশ্বিনের নজর এখন আরব আমিরাতের টি২০ লিগে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

গত বছর বর্ডার-গাভাস্কার সিরিজের মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। আর সম্প্রতি তিনি আইপিএল থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতীয় লিগ থেকে বিদায়ের পর তার নতুন লক্ষ্য বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট।

ভারতের নিয়ম অনুযায়ী, আইপিএলে সক্রিয় থাকাকালীন অন্য কোনো দেশের লিগে খেলার অনুমতি নেই ক্রিকেটারদের। তবে অবসর নেওয়ার ফলে সেই বাধা কাটিয়ে উঠেছেন অশ্বিন। সর্বশেষ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ ম্যাচ খেলে মাত্র ৭ উইকেট নিয়েছিলেন তিনি। চেন্নাইয়ের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা পরিষ্কার না হওয়ায় শেষমেশ আইপিএলকে বিদায় জানান এই অফ-স্পিনার।

আইপিএলের দীর্ঘ ক্যারিয়ারে ২২১ ম্যাচ খেলে ১৮৭ উইকেট শিকার করেছেন তিনি, যা টুর্নামেন্টের ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ। রাজস্থান রয়্যালস, পুনে, পাঞ্জাব কিংস ও দিল্লির হয়েও খেলেছেন অশ্বিন, তবে বিদেশি কোনো লিগে খেলার অভিজ্ঞতা তার এখনো হয়নি।

অবসরের সময়ই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, বিদেশি লিগে খেলতে চান। সেই ধারাবাহিকতায় এখন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল টি২০ (আইএলটি২০) আয়োজকদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। ক্রিকবাজকে তিনি বলেছেন, “হ্যাঁ, আয়োজকদের সঙ্গে কথা চলছে। আশা করছি নিলামে কোনো না কোনো দল আমাকে দলে নেবে।”

আইএলটি২০-তে এবারই প্রথম নিলাম হতে যাচ্ছে, যেখানে ৩০ সেপ্টেম্বর দুবাইয়ে বসবে দলগুলো। এর আগে ড্রাফট পদ্ধতিতে ক্রিকেটার নেওয়া হতো। যদি কোনো দল তাকে কিনে নেয়, তাহলে অশ্বিন হবেন এই লিগে খেলা চতুর্থ ভারতীয় ক্রিকেটার। এর আগে রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান ও আম্বাতি রাইডু চুক্তিবদ্ধ হয়েছিলেন, যদিও এখন পর্যন্ত শুধু রাইডুই এমআই এমিরেটসের হয়ে ৮ ম্যাচ খেলেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:১২:৪৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
২১৩ বার পড়া হয়েছে