ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়া-ভারতের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার।

অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যে চলছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ। আর অস্ট্রেলিয়া-ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ এই সিরিজের শেষ দুই ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

২৬ ডিসেম্বর মেলবোর্নে বোর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে মুখোমুখি অস্ট্রেলিয়া ও ভারত। বক্সিং ডে’তে হতে যাওয়া সেই ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের সৈকত। এরপর ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। সেই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন সৈকত।

এর আগে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজে দুর্দান্ত আম্পায়ারিং করে আলোচনায় আসেন বাংলাদেশের এই অ্যাম্পায়ার। ডারবানে সেই টেস্ট পরিচালনায় দারুণ দক্ষতা দেখিয়েছেন তিনি। বাংলাদেশিদের কাছে সেই ম্যাচ খুব একটা গুরুত্ব না পেলেও ব্যক্তিগত নৈপুণ্যে আলোচনায় এসেছেন সৈকত। 
 
দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার ম্যাচে সৈতকের সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ বার রিভিউ নিয়ে একবারও সফল হতে পারেনি কোনও দল। এর মধ্যে শতভাগই সফল ছিলেন আইসিসির এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। 
 
শুধু এই একটি ম্যাচেই নয়, পুরো বছর জুড়েই আন্তর্জাতিক টেস্টে ম্যাচ পরিচালনায় নিজের অসাধারণ কীর্তি দেখিয়েছেন তিনি। পাঁচ ম্যাচের মধ্যে দুটিতেই সৈতক ছিলেন শতভাগ সফল। 
 
লাল বলের ক্রিকেটে পাঁচটি ম্যাচে তার সিদ্ধান্তের বিরুদ্ধে ক্রিকেটাররা মোট ৩২টি রিভিউ নিয়েছে। এর মধ্যে কেবল ৭টি সিদ্ধান্ত তার বিপক্ষে গেছে। বাকি ২৫টি সিদ্ধান্তই গেছে সৈকতের পক্ষে। যার ফলে বোর্ডার-গাভাস্কার ট্রফির মতো হাইভোল্টেজ সিরিজে দায়িত্ব পেলেন তিনি।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:২১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে