ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

অ্যাশেজে অন-ফিল্ড দায়িত্ব পেয়ে ইতিহাস গড়লেন বাংলাদেশি আম্পায়ার সৈকত

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আইসিসির এলিট প্যানেলে থাকা বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত নিজের ক্যারিয়ারে আরেকটি মাইলফলক যোগ করলেন। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি আম্পায়ার হিসেবে অ্যাশেজ সিরিজে অন-ফিল্ড দায়িত্ব পালন করে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি।

ব্রিসবেনে শুরু হওয়া দিবারাত্রির পিংক বল টেস্টে আজ অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে রয়েছেন সৈকত। তার সঙ্গে দায়িত্ব পালন করছেন দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক। আর টিভি আম্পায়ার হিসেবে আছেন নিতিন মেনন।

যদিও এটি সৈকতের অ্যাশেজে প্রথম অন-ফিল্ড ম্যাচ, এর আগে চলতি সিরিজের পার্থ টেস্টে তিনি টিভি আম্পায়ারের ভূমিকায় ছিলেন। সেই ম্যাচে ইংল্যান্ডের ব্যাটার জেমি স্মিথকে ঘিরে এক আলোচিত সিদ্ধান্তে তিনি আলোচনায় আসেন। স্নিকোমিটারে স্পাইক দেখা যাওয়ায় তিনি মাঠের আম্পায়ার নিতিন মেননের ‘নট আউট’ সিদ্ধান্ত বদলে আউট দেন স্মিথকে। সিদ্ধান্তটি নিয়ে দর্শকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া থাকলেও আইসিসির নিয়ম অনুযায়ী স্পষ্ট প্রমাণ পাওয়া গেলে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ রয়েছে।

পার্থ টেস্টের দায়িত্ব সফলভাবে শেষ করে আরও গুরুতর দায়িত্ব নিয়ে ব্রিসবেন টেস্টে মাঠে নামলেন সৈকত। আন্তর্জাতিক অঙ্গনে এটি তার ক্যারিয়ারের আরেকটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২৪ সালে প্রথম বাংলাদেশি হিসেবে সৈকত আইসিসির এলিট আম্পায়ার প্যানেলে অন্তর্ভুক্ত হন এবং এরপর থেকেই ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে অন-ফিল্ড দায়িত্ব পালন করে আসছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২০:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
১১১ বার পড়া হয়েছে