ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

আইরিশদের হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে পরাজয়ের পর কঠিন চাপের মুখে পড়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শনিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে আইরিশদের তারা ৪ উইকেটে পরাজিত করে।

আইরিশরা আগে ব্যাট করে ১৭০ রানের লক্ষ্য ছুড়ে দিলে তাদের ইনিংসটি শক্ত ভিত্তি পায় ওপেনার পউল স্টার্লিং ও টিম টেকটরের ব্যাটে। দুজন মিলে দলকে এনে দেন ৫৭ রানের উদ্বোধনী জুটি। এই জুটি ভাঙেন তানজিদ তামিম। স্টার্লিং ২৯ রান করে ক্যাচ দেন সাইফের হাতে। পরে টেকটরকেও (৩৮) স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন লিটন দাস। একই ওভারে মেহেদি হাসান আউট করেন হ্যারি টেকটরকে (১১)। তিন উইকেট শিকার করে দলকে সুবিধাজনক অবস্থায় আনেন মেহেদি। এরপর লরকান টাকার ৪১ রানে দলের সংগ্রহ দাঁড়ায় ১৭০।

জবাবে শুরুতেই রান আউট হয়ে ফেরেন তানজিদ তামিম। দ্বিতীয় উইকেটে পারভেজ ইমন ও লিটন দাস মিলে যোগ করেন ৬০ রান। ইমন ৪৩ রানে ক্যাচ তুলে দিলেও লিটন এক প্রান্ত আগলে রেখে তুলে নেন মূল্যবান পঞ্চাশ। সাইফ হাসানও ২২ রানে ফিরলে চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত লিটনের ৫৭ রানের ইনিংসই দলকে ২ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে দেয়।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৪৯:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
৮৪ বার পড়া হয়েছে