ঢাকা ০১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

আইসিসির নভেম্বরের সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা পেলেন তাইজুল ইসলাম

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটার নির্বাচনে মনোনীত হয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তার সঙ্গে এই তালিকায় আরও রয়েছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার এবং পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ।
শুক্রবার (৫ ডিসেম্বর) আইসিসির সরকারি ওয়েবসাইটে মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।

সাম্প্রতিক সময়ে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তাইজুল। মিরপুর টেস্টে সাকিব আল হাসানকে পেছনে ফেলে তিনি এখন সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারী। একই সঙ্গে রঙ্গনা হেরাথের সঙ্গে যৌথভাবে দ্রুততম সময়ে ২৫০ টেস্ট উইকেট অর্জনের রেকর্ডও ছুঁয়েছেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে দুর্দান্ত বোলিং করে সিরিজসেরা নির্বাচিত হন এই স্পিনার।

অন্যদিকে, নারী ক্রিকেটারদের বিভাগে নভেম্বর মাসের সেরার জন্য মনোনয়ন পেয়েছেন ভারতের শেফালি ভার্মা, সংযুক্ত আরব আমিরাতের ইশা ওজা এবং থাইল্যান্ডের থিপাচা পুথাওয়াং।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
২৭৭ বার পড়া হয়েছে