ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড় Logo সিলেটে কোচিং শেষে বাড়ি ফেরার পথে দশম শ্রেণির ছাত্রী নিখোঁজ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন মোস্তাফিজ, স্বস্তির বার্তা টাইগার শিবিরে

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

সাম্প্রতিক সময়ে আইপিএল থেকে ছিটকে যাওয়া এবং জাতীয় দলের হয়ে বিশ্বকাপ না খেলতে পারার হতাশার মধ্যেই কিছুটা স্বস্তির খবর পেলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। গত সপ্তাহে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার।

বুধবার (২৮ জানুয়ারি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে, টি-টোয়েন্টি বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন মোস্তাফিজ। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৬৬৫, যা তাকে শীর্ষ দশে বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে ধরে রেখেছে।

এছাড়া রিশাদ হোসেনও র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি দেখিয়েছেন। এক ধাপ এগিয়ে তিনি এখন ১৭তম স্থানে, তার রেটিং ৬১৯। তবে শেখ মেহেদী হাসানের ক্ষেত্রে উল্টো চিত্র দেখা গেছে। দুই ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন ১৪ নম্বরে। নাসুম আহমেদের অবস্থান অপরিবর্তিত থেকে ২৬ নম্বরে রয়েছে। তানজিম হাসান সাকিব এক ধাপ এগিয়ে ৩৫ নম্বরে এবং তাসকিন আহমেদ এক ধাপ উন্নতি করে ৫৩ নম্বরে অবস্থান করছেন। বোলারদের তালিকার শীর্ষে রয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী, তার রেটিং ৭৮৭।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি হলেও ব্যাটারদের ক্ষেত্রে এসেছে অবনমন। তানজিদ হাসান তামিম এক ধাপ পিছিয়ে ১৮ নম্বরে নেমেছেন। পারভেজ হোসেন ইমন এখন ৩৯তম, সাইফ হাসান ৪০তম স্থানে। তাওহীদ হৃদয় ৪২ নম্বরে নিজের অবস্থান ধরে রেখেছেন। লিটন দাস এক ধাপ পিছিয়ে ৪৭ নম্বরে নেমেছেন এবং চার ধাপ পিছিয়ে জাকের আলী অবস্থান করছেন ৭১ নম্বরে। ব্যাটারদের তালিকায় সর্বোচ্চ রেটিং ৯২৯ নিয়ে শীর্ষে আছেন অভিষেক শর্মা।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
৭৭ বার পড়া হয়েছে