ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে: ড. ইউনূস

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে: ড. ইউনূস।

বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন রুপা হক।

সাক্ষাৎকালে ড. ইউনূস রুপা হককে বলেন, গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিল বাংলাদেশে৷

ব্রিটিশ সংসদ সদস্য রুপা হক আগামী সাধারণ নির্বাচনের তারিখ, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন।

ড. ইউনূস তাকে জানান, আগামী নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়–এ বছরই অথবা আগামী বছরের মাঝামাঝি নির্বাচন করতে চান তারা।

তবে নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার ওপরও বলে জানান প্রধান উপদেষ্টা।

রূপা হক আগামী সাধারণ নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন।

প্রফেসর ইউনূস তাকে জুলাই গণ-অভ্যুত্থানে জনগণের ওপর চালানো হাসিনা সরকারের নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশন ঢাকার ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যান।
 
নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
১৩৮ বার পড়া হয়েছে