ঢাকা ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী তামান্না জেসমিন রিভার জামিন, হাইকোর্টের রুল জারি Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

আজ অনুষ্ঠিত হচ্ছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দেশের আটটি বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই এমসিকিউ পরীক্ষা চলবে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এবারের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী।

পিএসসি সূত্র অনুযায়ী, ৫০তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের সর্বোচ্চ ৬৫০টি রাখা হয়েছে স্বাস্থ্য ক্যাডারের জন্য। প্রশাসন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে ২০০ জন এবং পুলিশ ক্যাডারে ১১৭ জন। পাশাপাশি নন-ক্যাডার পদে নিয়োগ পাবেন ৩৯৫ জন প্রার্থী।

এই প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে শুরু হলো পিএসসির ঘোষিত ‘এক বিসিএস, এক বছর’ উদ্যোগের বাস্তবায়ন। কমিশনের লক্ষ্য, ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ৫০তম বিসিএসের সম্পূর্ণ কার্যক্রম শেষ করা।

উল্লেখ্য, পরীক্ষা স্থগিতের দাবিতে দায়ের করা একটি রিট আবেদন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হাইকোর্ট সরাসরি খারিজ করে দেন। ফলে আজকের পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা রইল না। এর আগে বুধবার (২৮ জানুয়ারি) বিসিএসের চারজন প্রার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এ রিট আবেদনটি দাখিল করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
৬২ বার পড়া হয়েছে