ঢাকা ০৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

আফগানিস্তানের ইনিংস থামলো ১৪৩ রানে, বাংলাদেশের সামনে ১৪৪ রানের লক্ষ্য

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ১৪৩ রানে থেমেছে আফগানিস্তান। ফলে জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে তারা। ইতোমধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে লাল-সবুজরা, তাই এবার লক্ষ্য হোয়াইটওয়াশের।

রোববার (৫ অক্টোবর) টসে হেরে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। শুরুটা মোটামুটি হলেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে তারা। শেষ দিকে মুজিব উর রহমান ও দারউইশ রাসুলির ৩৪ রানের নবম উইকেট জুটি দলকে কিছুটা ভরসা দেয়।

ইনিংসের শুরুতে ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ২০ রান যোগ করেন উদ্বোধনী জুটিতে। কিন্তু তৃতীয় ওভারে শরিফুল ইসলামের বলে নুরুল হাসানের হাতে ক্যাচ দিয়ে ৭ রানে বিদায় নেন জাদরান। পরের ওভারেই নাসুম আহমেদ ফেরান গুরবাজকে, যিনি ৯ বলে করেন ১২ রান।

পাওয়ার প্লের শেষ বলে মোহাম্মদ সাইফউদ্দিন ফিরিয়ে দেন ওয়াফিউল্লাহ তারাখিলকে (১৩ বলে ১১)। ফলে প্রথম ছয় ওভারেই ৩৯ রানে ৩ উইকেট হারায় আফগানরা। এরপর রাসুলি ও সেদিকুল্লাহ আতাল গড়েন ২৫ বলে ৩৪ রানের একটি ছোট জুটি। আতাল ২৩ বলে ২৮ রান করে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর দ্রুতই সাজঘরে ফেরেন আজমাতউল্লাহ ওমরজাই (৬ বলে ৩) ও মোহাম্মদ নবী (৪ বলে ১)। রশিদ খান কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও (৭ বলে ১২) সাকিবের বলে ক্যাচ দিয়ে ফেরেন। আবদুল্লাহ আমদজাইও টিকতে পারেননি, প্রথম বলেই আউট হন।

শেষদিকে দারউইশ রাসুলি ২৯ বলে ৩২ রান করে সাইফউদ্দিনের বলে শরিফুল ইসলামের হাতে ধরা পড়েন। অপর প্রান্তে মুজিব উর রহমান ১৮ বলে অপরাজিত ২৩ রানে ইনিংস শেষ করেন। বশির আহমেদ থাকেন ৫ বলে ২ রানে অপরাজিত।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন—৩ ওভারে মাত্র ১৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব শিকার করেন ২টি করে, আর শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন নেন ১টি করে উইকেট।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
২১৯ বার পড়া হয়েছে