ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জাটকা সংরক্ষণে ৭–১৩ এপ্রিল বিশেষ সপ্তাহ, ১৫ এপ্রিল থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ, প্রধানমন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের বৈঠক Logo হামের উপসর্গে একদিনে ১০ মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪ Logo জ্বালানিসংকটের প্রভাবে জাহাজ ভাড়া বেড়েছে প্রায় ২০ শতাংশ Logo কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্য ছিল রূপক—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাইব্যাক শর্তে নিকো পাজকে ফেরাতে চায় রিয়াল মাদ্রিদ Logo সিলেট ওসমানী বিমানবন্দরের সার্ভার রুমে আগুন, ইমিগ্রেশন সেবা বন্ধ Logo তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ Logo ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকার অভিযোগ

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২২ ক্যারেট সোনা ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

দেশের স্বর্ণবাজারে আবারও মূল্য বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী বা পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার (১০ জানুয়ারি) প্রকাশিত বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এই মূল্য তালিকা রোববার (১১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
হালনাগাদ দামের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। একইভাবে ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ধরা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৫ হাজার ৯২৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি মূল্য ৩ হাজার ৬৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
১০৭ বার পড়া হয়েছে