ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, সংশ্লিষ্টতায় শিক্ষক আটক Logo বাবার অভিযোগ থেকে নিজেকে আলাদা করলেন পূজা চেরি Logo সাকিব-মাশরাফির প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশে আর থাকছে না বাধা Logo গুলির শব্দে নৈশভোজে আতঙ্ক, ট্রাম্প–মেলানিয়াসহ অতিথিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় Logo ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকার ঋণ গ্রহণ নিয়ে সংসদে রুমিন ফারহানার কঠোর সমালোচনা Logo মেরামত শেষে মহেশখালীর এলএনজি টার্মিনাল পুনরায় চালু, স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ Logo রাজধানীতে অপরাধ দমনে ‘ব্লক রেইড’ অভিযান জোরালো Logo কারিকুলাম সংস্কার অপরিহার্য, শিক্ষার মান বাড়াতে জোর দিলেন শিক্ষামন্ত্রী Logo বক্তৃতার মাঝে হাস্যরস, ‘খিদা লাগছে’ বললেন প্রধানমন্ত্রী Logo সুইমিংপুলে অচেতন অবস্থায় মিলল অভিনেত্রী নাদিয়া, পরে মৃত্যু

ইতালিকে হারিয়ে সুপার এইটে ইংল্যান্ড, জ্যাকসের ঝড়ো ফিফটি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

টি–টোয়েন্টি বিশ্বকাপে ইতালির বিপক্ষে ২৪ রানের জয় তুলে নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ইংল্যান্ড। ২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ইতালি থামে ১৭৮ রানে।
টস জিতে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ড শুরুতেই জস বাটলারের উইকেট হারায়। ফিল সল্ট ভালো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি—১৫ বলে করেন ২৮ রান। এরপর ব্যাথেল, ব্যানটন ও ব্রুক দ্রুত বিদায় নিলে মাঝপথে চাপে পড়ে দলটি। স্যাম কারেন ১৯ বলে ২৫ রান করে আউট হন। তবে শেষ দিকে উইল জ্যাকস ২২ বলে ঝড়ো ৫৩ রানের ইনিংস খেললে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২০২ রান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ইতালির শুরুটা ছিল হতাশাজনক; মাত্র ২২ রানে হারায় শীর্ষ তিন ব্যাটারকে। এরপর জাস্টিন মসকা ৪৩ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। বেন মানেত্তি ২৫ বলে ৬০ রানের দারুণ ইনিংস খেলে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন। শেষদিকে গ্র্যান্ট স্টুয়ার্ট ২৩ বলে ৪৫ রান করলেও দলকে জয় এনে দিতে পারেননি। শেষ পর্যন্ত ১৭৮ রানেই থামে বিশ্বকাপের নবাগত দলটি।
ইংল্যান্ডের হয়ে জেমি ওভারটন ও স্যাম কারেন তিনটি করে উইকেট নেন। এই জয়ে গ্রুপ ‘সি’ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে জায়গা নিশ্চিত করল ইংল্যান্ড। চার ম্যাচে তাদের পয়েন্ট এখন ৬। এর আগে টানা তিন জয়ে এক ম্যাচ হাতে রেখেই সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:৩৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
৫৩ বার পড়া হয়েছে