ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo মার্কিন প্রস্তাবে সাড়া না দিলে বড় হামলার হুঁশিয়ারি, নিজেদের শর্তে অনড় ইরান Logo নেইমার ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না, মন্তব্য এমবাপ্পের Logo চট্টলা এক্সপ্রেসে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস Logo পদ্মায় বাসডুবি: উদ্ধার হলো ২৫ জনের মরদেহ, তদন্তে কমিটি Logo হরমুজের পর বাবেল মান্দেব নিয়েও ইরানের নতুন সতর্কবার্তা Logo আজ মহান স্বাধীনতা দিবস, জাতির শ্রদ্ধা শহীদদের প্রতি Logo রাজস্ব ঘাটতিতে চাপে সরকার, আদায় বাড়াতে জোর দিচ্ছে এনবিআর সংস্কারে Logo পদ্মায় বাস দুর্ঘটনার ৫ ঘণ্টা পরও নিখোঁজ বহু যাত্রী Logo ইরান যুদ্ধ থামার ইঙ্গিত? ১৫ দফা প্রস্তাব ঘিরে বাড়ছে জল্পনা Logo মগবাজারের ঘটনায় নিজেদের অবস্থান জানিয়ে ভিডিও প্রকাশ নবীন ফ্যাশনের

ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর তদারকি, সচিবালয়ে একাধিক বৈঠক

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘোষিত কর্মসূচিগুলোর অগ্রগতি তিনি নিয়মিত পর্যালোচনা করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধবার (৪ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, সরকারের প্রতিশ্রুত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতি ও উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এদিন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ কর্মসূচি বাস্তবায়ন সেলের বৈঠক সকালে অনুষ্ঠিত হবে। পাশাপাশি কৃষক কার্ড চালু সংক্রান্ত গঠিত কমিটির সভাও দুপুরে বসবে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এসব বৈঠকে সংশ্লিষ্ট প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হবে।
এর আগে সকালে প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গেও সাক্ষাৎ করেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
৩৩ বার পড়া হয়েছে