ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo জনকল্যাণে কাজ করে দৃষ্টান্ত গড়বে বিরোধীদল: জামায়াত আমির Logo আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী Logo ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা সরকারের Logo ট্রাম্প চাইলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন : ইরানের কড়া বার্তা Logo আগামী বছর থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি আর থাকবে না Logo বাংলাদেশ-ভারতের অর্থনীতি ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা Logo হরমুজ প্রণালির নিরাপত্তা ইস্যুতে চীনের সহায়তা চাইছেন ট্রাম্প Logo  দেশজুড়ে খাল খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন আজ Logo সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সমাধান চান বিরোধীদলীয় নেতা Logo আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিল, উয়েফা নিশ্চিত

এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত হলেন ওসমান হাদি

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছবি সংগৃহীত

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।

এর আগে দুপুর ২টা ৩৫ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর বিজয়নগর থেকে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, মোটরসাইকেলে এসে হামলাকারীরা হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

সন্ধ্যায় হাদির শারীরিক অবস্থা সম্পর্কে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, অস্ত্রোপচারে হাদির মাথার ভেতরে কোনো গুলি পাওয়া যায়নি; সার্জনরা মনে করছেন গুলি মাথা ভেদ করে বের হয়ে গেছে। তিনি আরও বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে নির্দেশ এসেছে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করার।

হাদির সহযোগীরা জানান, হামলার পরপরই তাকে ঢামেকে আনা হলে তার অবস্থা ছিল অত্যন্ত সংকটজনক। জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ বলেন, তাকে আনার সময় প্রেসার অস্থিতিশীল ছিল, পরে সিপিআর দেয়ার পর কিছুটা স্থিতিশীল হয়। কানের আশেপাশে গুলির আঘাত ছিল এবং মাথার ভেতরে ক্ষত সৃষ্টি হয়েছে। তাকে নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেয়া হয়, যেখানে অস্ত্রোপচার চলছিল।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
৬১ বার পড়া হয়েছে