ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
Logo ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে শাকিরা ও বার্না বয়ের থিম সং ‘দাই দাই’ Logo পটুয়াখালীতে বন্ধ ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার, রুমমেট পলাতক Logo বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যার সন্দেহভাজন আবুঘরবেহ তিন বছর আগে মাকেও মারধর করেছিলেন Logo সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করলেন জামায়াত নেতা তাহের Logo সাকিবের পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও আলোচনায় আনতে বললেন তামিম Logo বিএনপির প্রতি আস্থা হারাচ্ছি: সংসদে নাহিদ ইসলামের মন্তব্য Logo নিপীড়নের আশঙ্কা জানালে ভিসা নয়—যুক্তরাষ্ট্রের নতুন নীতি Logo ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বৃদ্ধি Logo ট্রাম্পকে ‘রাজার খোঁচা’ দিলেন ব্রিটিশ চার্লস, ফরাসি ভাষা নিয়ে ব্যঙ্গ Logo ডে-কেয়ারে হাত-পা বেঁধে রাখা ৫০ শিশু, নেশাদ্রব্য প্রয়োগের অভিযোগে তোলপাড়

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া

নিজস্ব সংবাদ : দেশ২৪লাইভ

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী সালহা খানম নাদিয়ার সংসারে এসেছে নতুন আনন্দের বার্তা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, তিনি ও তার স্বামী সালমান আরাফাতের ঘরে জন্ম নিয়েছে এক কন্যাসন্তান।

সেই পোস্টে নাদিয়া একটি বেবি বাম্প ফটোশুটের ছবি প্রকাশ করে সন্তানের আগমনের খবর দেন। নবজাতক কন্যার নাম রাখা হয়েছে ‘মেহরোজ নূর সানাহ’।

সুখবর জানিয়ে অভিনেত্রী লেখেন, আল্লাহর অশেষ রহমতে তারা একটি সুন্দর কন্যাসন্তান পেয়েছেন। সন্তানের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, আল্লাহ যেন তাকে হেফাজতে রাখেন এবং ঈমান, ভালোবাসা ও সুখে ভরিয়ে দেন।

এর আগে ২০২৪ সালের ২১ জুন সালমান আরাফাতের সঙ্গে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন নাদিয়া। সালমান আরাফাতও বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত; তিনি নাটক ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন।

প্রায় দেড় দশক ধরে শোবিজে সক্রিয় সালহা খানম নাদিয়া বিজ্ঞাপন, নাটক, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে নিজের অবস্থান তৈরি করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
৭৬ বার পড়া হয়েছে